এক্সপ্লোর

Firhad Hakim: শুভেন্দু প্রসঙ্গে ফিরহাদের মন্তব্যে ‘অসন্তুষ্ট’ তৃণমূল! ‘যিনি বলেছেন, তিনিই দিতে পারবেন', বললেন কুণাল

Kolkata News: নারদ কাণ্ড নিয়ে এর আগে মুখ খোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য ছিল, "নারদকাণ্ড ষড়যন্ত্র, কোনও অপরাধ নয়।"

কলকাতা: দুর্নীতিকাণ্ডে একের পর এক নেতার নাম জড়াতে শুরু করলে 'চোর', 'চোর' রব ওঠে চারিদিকে। সেই আবহে সাংবাদিক বৈঠক করে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। কয়েক জন নেতার জন্য গোটা দলকে কেন 'চোর' বলা হচ্ছে, প্রশ্ন তুলেছিলেন। আগ বাড়িয়ে সেই সাংবাদিক বৈঠক নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। একবার ফের তৃণমূলের অন্দরে প্রশ্নের মুখে কলকাতার মেয়র তথা রাজ্য়ের মন্ত্র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। নারদ মামলা (Narada Case) নিয়ে কথা বলতে গিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) একটি মন্তব্য়ের উল্লেখ শোনা গিয়েছে তাঁর মুখে। তাতে তৃণমূল (TMC) নেতৃত্ব তাঁর প্রতি ‘অসন্তুষ্ট’  বলে একটি সূত্রের খবর।

শুভেন্দু প্রসঙ্গে ফিরহাদের মন্তব্যে ‘অসন্তুষ্ট’ তৃণমূল!

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচার, হালফিলে বাংলায় সক্রিয়তা বাড়িয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই আবহে সম্প্রতি ফিরহাদকে নিশানা করেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে বলতে শোনা যায়, "এখন দেখুন দু’জনের কম্পিটিশন চলছে। পার্থবাবু আর কেষ্টবাবুর। কী কম্পিটিশন? বার বার ডাক্তারখানায় যাচ্ছেন, বার বার হাসপাতালে যাচ্ছেন। এবার ডাক্তার হেকিমকে ভিতরে পাঠাতে হবে কি না?"

সেখানেই না থেমে সুকান্ত আরও বলেন, "তৃণমূলে একটা হেকিম আছে, জানেন তো? নাম কী? কী হাকিম?" জবাবে বিজেপি কর্মী-সমর্থকদের বলতে শোনা যায়, "ফিরহাদ হাকিম।" তাতে সুকান্ত বলেন, "তাঁকেও রেডি হতে বলুন। তাঁকেও আমরা ভিতরে পাঠানোর ব্যবস্থা করব। তাহলে আর বাইরের হাসপাতালে আসতে হবে না। সেখানেই হেকিম সাহেব তাঁদের ট্রিটমেন্ট করতে পারবেন।"

আরও পড়ুন: Kolkata News: শপিং মলের সামনে বচসা দুই বাস কন্ডাক্টকরের, এক জনকে ছুরির কোপ অন্যের, খুনের ঘটনায় চাঞ্চল্য কসবায়

এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে, শুক্রবার ফিরহাদ বলেন, "আমার একটা কেস হয়েছিল। সেই জন্য আমি অ্যারেস্ট হয়েছিলাম। কিন্তু হাসপাতালে থাকিনি। জেলে ছিলাম। আদালত বলেছিল, জেলে থাকতে, তাই জেলেই ছিলাম। সেই কেসের ব্যাপারে বিরোধী দলনেতা ইতিমধ্যেই বলে দিয়েছেন। এটা নিয়ে আর রিপিট করব না।"

নারদ কাণ্ড নিয়ে এর আগে মুখ খোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য ছিল, "নারদকাণ্ড ষড়যন্ত্র, কোনও অপরাধ নয়।" শুভেন্দুর সেই মন্তব্যের দিকেই ফিরহাদের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। কিন্তু তিনি শুভেন্দুর নাম নেওয়ায়, দলের একটি অংশ তাঁর উপর অসন্তুষ্ট বলে শোনা যাচ্ছে। এ নিয়ে প্রশ্ন করলে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "যিনি বলেছেন, তিনিই এর ব্যাখ্যা দিতে পারবেন। এ বিষয়ে দল কোনও মন্তব্য করবে না।"

এ বিষয়ে দল কোনও মন্তব্য করবে না, বললেন কুণাল

যদিও রাজ্য়ের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর যুক্তি, "কারও বাড়িতে ইডি, সিবিআই গেলেই চোর বলার সময় আসেনি। তদন্ত চলছে।  বিচার ব্য়বস্থার উপর আস্থা আছে দলের। তদন্তে যা বেরোবে, আদাল যা রায় দেবে, তাকেই স্বাগত জানাবে দল।" অনুব্রত-সহ ধৃতদের থেকে দূরত্ব তৈরির প্রসঙ্গে স্নেহাশিস জানান, বিচারব্যবস্থা যাতে প্রভাবিত না হয়, তার জন্য়ই এমন সিদ্ধান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget