এক্সপ্লোর

Asansol News: দরজা খুলতেই রক্ত চুঁইয়ে এল ঘর থেকে! স্ত্রী-র নিথর দেহ উদ্ধার স্বামী! খুন করল কে?

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারাল কোনও অস্ত্র দিয়ে ৫৬ বছরের সঞ্চিতা চৌধুরীকে খুন করা হয়েছে।

কৌশিক গাঁতাইত, আসানসোল: ভয়ঙ্কর এক দৃশ্য। ঘরে ঢুকতেই সব থমথমে। নিস্তব্ধতা যেন গিলে ধরছিল। দরজা খুলতেই রক্ত বেয়ে আসল। আসানসোলে চিত্তরঞ্জন রেল কলোনিতে ঘর থেকে উদ্ধার হল এক মহিলার রক্তাক্ত দেহ।                      

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারাল কোনও অস্ত্র দিয়ে ৫৬ বছরের সঞ্চিতা চৌধুরীকে খুন করা হয়েছে। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মচারী প্রদীপ চৌধুরীর দাবি, তাঁর স্ত্রী বাড়িতে একা ছিলেন। গতকাল রাতে বাড়ি ফিরে স্ত্রীকে বেড়রুমের মেঝেয় রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন তিনি।                                            

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও RPF। এলাকায় পৌঁছে যান কুলটির এসিপি। মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কে বা কারা খুন করল? কী কারণে খুন? খতিয়ে দেখছে পুলিশ।                      

কিছুদিন আগে পশ্চিম বর্ধমান দুর্গাপুর পুরসভার ভ্যাম্বে কলোনিতে দুই পক্ষের বচসায় কনে পক্ষের এক তরুণকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল পাত্র পক্ষের বিরুদ্ধে। ভেস্তে গিয়েছিল বিয়ে। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছিল পাত্রপক্ষ। কনে পক্ষের এক তরুণকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বর পক্ষের বিরুদ্ধে। 

বিয়েবাড়ি উপলক্ষে চলছিল দেদার মদ্যপান, সঙ্গে নাচগান। অভিযোগ, সেইসময়ই গান বাজানো নিয়ে পাত্র ও পাত্রীপক্ষের বচসা বেঁধে যায়। ক্রমেই তা রূপ নেয় হাতাহাতির। শেষে আর্টিস্ট বেদ নামে তরুণকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে পাত্রপক্ষের এক সদস্যের বিরুদ্ধে। উঠেছে গুলি চালানোর অভিযোগও। যদিও গুলি চলার কথা অস্বীকার করেছে পুলিশ। রবিবার সকালে দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদ ও বিয়ারের বোতল। 

এই ঘটনায় পাত্র পক্ষের ৩ জনকে গ্রেফতার করেছিল দুর্গাপুর নিউ টাউনশিপ থানা। তাদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালত। গোটা ঘটনায় রাতে ভেস্তে যায় বিয়ে। আপাতত এলাকায় বসে পুলিশের পিকেট।                                                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget