এক্সপ্লোর

TMC: চেক জালিয়াতি করে স্কুল উন্নয়নের টাকা নয়ছয়, তৃণমূল নেতার বিরুদ্ধে 'চুরির' অভিযোগ!

Asansol School: এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আসানসোলের প্রাথমিক স্কুল পরিদর্শক। 

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোলে (Asansol) জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক (Bank) থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। স্কুল উন্নয়নের টাকা নয়ছয়ের অভিযোগে পুলিশের দ্বারস্থ তৃণমূলেরই কাউন্সিলর। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আসানসোলের প্রাথমিক স্কুল পরিদর্শক। 

চেকে লেখা টাকার সংখ্যার আগে অন্য সংখ্যা লিখে জালিয়াতি। লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। দলীয় নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলেরই এক কাউন্সিলর। প্রতারণায় অভিযুক্ত আসানসোল পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড কমিটির তৃণমূলের সম্পাদক মহম্মদ সৈয়দ আলম কাদরি কাজি নজরুল মুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

স্থানীয় তৃণমূল কাউন্সিলর সি কে রেশমার দাবি, মহম্মদ সৈয়দ কাদরিকে স্কুলের উন্নয়নের জন্য ২টি চেক দিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, চেকে ৩৬ হাজার ২৫০ লেখার আগে ২ বসিয়ে অতিরিক্ত ২ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। এরআগেও ৯ হাজার লেখার আগে ২ লিখে অতিরিক্ত ২০ হাজার টাকা হাতানো হয়েছে বলে অভিযোগ। 

প্রাইমারি স্কুল ইন্সপেক্টরের কাছে ও আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর।                                                                                                                                                                      

আর এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, 'এতদিন আমরা বলতাম তৃণমূল চোর । এখন তৃণমূলই বলছে তৃণমূল চোর । ঐ দলে একটাও ভদ্র মানুষ নেই।' 

আরও পড়ুন, কলকাতা পুরসভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল কাউন্সিলরদের মারামারিতে রণক্ষেত্র পরিস্থিতি

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক স্কুল পরিদর্শক। তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করে ব্যাঙ্ক থেকে তুলে নেওয়ার অভিযোগ ঘিরে সরগরম আসানসোলের রাজনীতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget