এক্সপ্লোর

Terrorist Arrest: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', ধুবড়ি থেকে গ্রেফতার এক জঙ্গি

Kolkata News: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', আরও এক জঙ্গি গ্রেফতার। ধুবড়িতে পাকড়াও শাহিনুর ইসলাম। উদ্ধার আধার, প্যান, পাসপোর্ট।

কলকাতা: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', আরও এক জঙ্গি গ্রেফতার (Terrorist Arrest)। ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেফতার জঙ্গি শাহিনুর ইসলাম। ধৃতের কাছ থেকে উদ্ধার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন। উদ্ধার হয়েছে জঙ্গি সংক্রান্ত দুটি বই। এর আগে অসম STF-এর জালে ধরা পড়ে আনসারুল্লা বাংলা টিমের ১০ জঙ্গি। 

একের পর এক জঙ্গি গ্রেফতারের ঘটনায় ক্রমেই বাড়ছে উদ্বেগ। শুক্রবার, অসম STF-এর অভিযানে, গ্রেফতার হল আরও এক জঙ্গি। অসমের ধুবড়ির বান্ধবপাড়া থেকে শাহিনুর ইসলাম নামে এই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে অসম STF-এর অপারেশন 'প্রঘাতে' গ্রেফতার হল মোট ১১ জঙ্গি। জঙ্গিগোষ্ঠী আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লা বাংলা টিম দেশে নাশকতার ছক কষছে। গোপন সূত্রে এই খবর পেয়ে, শুরু করে অসম পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ১৭ ও ১৮ ডিসেম্বর, দু’দিনের অভিযানে অসম, কেরল এবং পশ্চিমবঙ্গ থেকে ৮ জঙ্গিকে গ্রেফতার করে তারা। অসম STF সূত্রে খবর, ধৃতদের মধ্য়ে কোকরাঝাড়ের বাসিন্দা নুর ইসলাম মণ্ডল নামে এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে ২৫ ডিসেম্বর খোঁজ মেলে আবদুল জাহির শেখ ও সাবির মৃধা নামে আরও ২ জঙ্গির। এবার অসম থেকেই খোঁজ মিলল আরও এক জঙ্গির। অসম STF সূত্রে খবর, শাহিনুর ইসলাম নামে ধৃত এই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি বই, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন। প্রশ্ন হচ্ছে, জঙ্গিদের এই নেটওয়ার্ক কতদূর ছড়িয়ে? এরকম আরও কত জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে? কী ছক কষছে তারা? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। 

গত সপ্তাহে বাংলা, কেরল ও অসমে অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলা টিমের ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের STF। বড়দিনের আগে পাকড়াও করা হয়েছে এই জঙ্গি সংগঠনের আরও ২ সদস্যকে, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সামগ্রী। এই প্রেক্ষাপটে এবার জঙ্গি-তদন্তে অসমে পৌঁছল রাজ্যের গোয়েন্দারা। অসমের কোকড়াঝাড়ে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র কোথায় নাশকতার জন্য মজুত করা হয়েছিল? ধৃত আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের টার্গেট কি ছিল পশ্চিমবঙ্গ? অসম পুলিশের সঙ্গে তদন্ত শুরু করল রাজ্য পুলিশের STF।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Fraud Case: অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ, পুলিশের জালে তিন

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget