এক্সপ্লোর

Fraud Case: অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ, পুলিশের জালে তিন

Abhishek Banerjee: চেষ্টা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ফোন করে পুরপ্রধানের থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর।

কলকাতা: অভিষেকের (Abhishek Banerjee) অফিসের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ, ধৃত ৩। MLA হস্টেলের বুকিং রেজিস্টার বাজেয়াপ্ত করল পুলিশ। MLA হস্টেলের সুপারের কাছে আরও তথ্য তলব করা হয়েছে।

প্রতারণার চেষ্টার অভিযোগ: চেষ্টা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ফোন করে পুরপ্রধানের থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর। কিন্তু অভিযুক্তদের টার্গেট, কালনা পুরসভার চেয়ারম্যানের উপস্থিত বুদ্ধির জেরে হাতেনাতে পুলিশের জালে ধরা পড়ল ৩ দুষ্কৃতী। এদিকে ধৃতদের মধ্যে একজনকে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে দেখা যাওয়ায় তৈরি হল নতুন বিতর্ক। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কালনা পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা আনন্দ দত্তকে ফোন করে ৫ লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা।

পুর-প্রধানের অভিযোগ, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে বলে দাবি করা হয় ফোনের অপর প্রান্ত থেকে। টাকা নিয়ে কলকাতার কিড স্ট্রিটের MLA হস্টেলে আসতে বলা হয় কালনা পুরসভার চেয়ারম্যানকে আনন্দ দত্তকে। তিনি বলেন, "ফোন এসেছিল, অভিষেক ব্যানার্জির অফিসের নাম করেই এসেছিল। বলেছিল MLA হস্টেলে আসুন।''

অভিযোগ, একইভাবে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের নাম করে তোলা চেয়ে ফোন আসে কাটোয়া পুরসভার চেয়ারম্যানের কাছে। কাজ ভাল না হওয়ায় চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হবে, পদে থাকতে হলে টাকা নিয়ে MLA হস্টেলে দেখা করুন বলে ফোনে বলা হয় বলে অভিযোগ। ঠিক যেমনভাবে বৃহস্পতিবার ফোন করে টাকা চাওয়া হয় কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে। সূত্রের খবর, সন্দেহ হওয়ায়, কালনা পুরসভার চেয়ারম্যান যোগাযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে। এরপরেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের অফিস থেকে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে ফাঁদ পাতে শেক্সপিয়র সরণি থানা। টাকা দেওয়ার কথা বলে সাদা পোশাকে পুলিশকে সঙ্গে নিয়ে কিড স্ট্রিটের MLA হস্টেলে যান কালনা পুরসভার চেয়ারম্যান। সেখান থেকেই হাতেনাতে পাকড়াও করা হয় জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মালিক ও শেখ তসলিম নামে ৩ অভিযুক্তকে।

আরও চাঞ্চল্যকর ব্যাপার, কিড স্ট্রিটের MLA হস্টেলের যে ঘর থেকে ৩ অভিযুক্তদের পাকড়াও করেছে পুলিশ, শেক্সপিয়র থানা সূত্রে দাবি, সেই ঘরটি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে-র নামে ‘বুক’ করা হয়েছিল। তিনি বলেন, "যাকে আমি চিনি না তাকে ঘর দেওয়ার প্রশ্নই আসে না। আমি যদি ঘর দিই, তাহলে আমার প্যাডে রেকমেন্ডেশন লেটার লাগবে, তা ছাড়া তো হতে পারে না। কে, কার নামে কোথা থেকে ঘর বুক করবে, তার দায় তো আমার নয়। তৃণমূলের সবসময় চিন্তাভাবনা হচ্ছে, কী করে বিজেপির যাঁরা বিধায়করা আছে, তাঁদের বদনাম করা যাবে। তাই আমাদের নাম ভাঙিয়ে ওখানে MLA হস্টেলে তারা ঘর বুক করে, নানাভাবে চক্রান্ত করে আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে।''

এবিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের যে সুপারিনটেনডেন্ট রয়েছেন আমাদের MLA হস্টেলের, তাঁর কাছে আমি তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। পাশাপাশি আমি পুলিশের আধিকারিকের কাছে জানতে চাইব (ধৃতদের) কী যোগ রয়েছে। কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তাঁর বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Abhaya Crossing: 'ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে হোক অভয়া ক্রসিং' মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব চিকিৎসক সংগঠনের

সেরা শিরোনাম

Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget