এক্সপ্লোর

Kolkata Metro:ফের আত্মহত্যার চেষ্টা কলকাতা মেট্রোয়, ধাক্কা পরিষেবায়

District:ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার সন্ধেয় ৬টা ৯ মিনিটে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে  এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেয় ৬টা ৯ মিনিটে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে  এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। ফলে বেশ কিছুক্ষণ ধাক্কা খায় পরিষেবা। প্রায় চল্লিশ মিনট পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল।

যা জানা গেল...
কলকাতা মেট্রো সূত্রে খবর, যিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন, তিনি যুবতী। তাঁকে অক্ষত উদ্ধার করা গিয়েছে। তবে মঙ্গলবার সন্ধের এই ঘটনায় কিছুক্ষণের জন্য হলেও মেট্রো পরিষেবা ধাক্কা খায়। আংশিক পথ, অর্থাৎ একদিকে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং অন্য দিকে মহানায়ক উত্তম কুমার থেকে পরিষেবা জারি কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করে। শেষমেশ, সন্ধে ৬টা ৪১ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। এর আগে, গত ৭ ডিসেম্বর, সকাল ৮.৫০ -এ মেট্রোর রবীন্দ্রসদন স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার খবর শোনা গিয়েছিল। ওই ঘটনার জেরে সে দিনও কিছুক্ষণের মেট্রো চলাচল ব্যাহত হয়। চলে উদ্ধারকাজ। তার, মাসদুয়েক আগে, সেপ্টেম্বর মাসেও মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। গিরীশ পার্ক মেট্রো স্টেশনে নিউ গড়িয়াগামী ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। যদিও তাঁর কোনও পরিচয় প্রাথমিক ভাবে জানা যায়নি। সে বার  ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়। অফিস টাইমে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রো পরিষবা ব্যাহত হওয়ার জের পড়ে রাস্তাতেও। বাস-ট্রামে যে সময় দেখা যায় বাদুড়ঝোলা ভিড়। যানজটের পরিস্থিতি তৈরি হয়।

বার বার এক ঘটনা...
 এর আগেও একাধিকবার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে। বহু ব্যবস্থা নিয়েও এড়ানো যাচ্ছে না এই ঘটনা। স্বাভাবিকভাবেই যা চিন্তায় ফেলছে কর্তৃপক্ষ এবং যাত্রী দু-পক্ষকেই। বেশ কয়েক মাস আগেও মেট্রো (লাইনে ঝাঁপ দিয়েছিলেন এক যাত্রী। কালীঘাট মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে। যার জেরে সে বারেও অফিস টাইমে ব্যাহত হয় পরিষেবা। কালীঘাট স্টেশনে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় ব্যহত হয়েছিল পরিষেবা। সেই সময়ে মাঝে শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মেট্রো সূত্রে খবর, সে দিন সকাল ১০ টা ২০ নাগাদ মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁর বয়স ছিল আনুমানিক পঞ্চাশের ওপরে। মাঝে মেট্রো পরিষেবা ঘণ্টাখানেকের জন্য ব্যাহত হলেও বেলা ১১ টা ২০ মিনিট থেকে আপ ও ডাউন, মেট্রোর দুই লাইনেই পরিষেবা ফের স্বাভাবিক হয়। এমন ঘটনায় বারবারই বিপাকে পড়েন যাত্রীরা। দেখা গিয়েছে অফিস টাইমের ব্যস্ত সময়েই বারবার এই ঘটনা ঘটেছে। 
আজও অফিস থেকে ফেরার সময় যখন মেট্রোয় ভিড়, তখনই ফের এই ধরনের ঘটনা।

আরও পড়ুন:'TMC-কে ঢুকতে দিলে খণ্ডযুদ্ধ হবে', সন্দেশখালিতে ঢোকার আগে বাধা পেয়ে হুঙ্কার কংগ্রেসের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget