এক্সপ্লোর

Sandeshkhali Incident: 'TMC-কে ঢুকতে দিলে খণ্ডযুদ্ধ হবে', সন্দেশখালিতে ঢোকার আগে বাধা পেয়ে হুঙ্কার কংগ্রেসের

Congress News: কংগ্রেসের আরও একটা দলের দুপুর ৩টে নাগাদ সন্দেশখালিতে আসার কথা। হয়তো তাদেরও বাধা দেওয়া হবে বলে মনে করছে কংগ্রেস।

অরিত্রিক ভট্টাচার্য, সন্দেশখালি : এর আগে বিজেপি-সিপিএমকে আটকানো হয়েছিল। এবার সন্দেশখালি যাওয়ার পথে রামপুরে কংগ্রেসের প্রতিনিধিদলকে আটকে দিল পুলিশ। ধামাখালি থেকে নদীর পার হয়ে ৬ কিলোমিটার দূরে সন্দেশখালি। তার আগে রামপুরে কংগ্রেসের প্রতিনিধিদলকে আটকে দেওয়া হয়। কেন বাধা দেওয়া হচ্ছে ? তা পুলিশের কাছে জানতে চান কংগ্রেসের প্রতিনিধিরা। কংগ্রেসের আরও একটা দলের দুপুর ৩টে নাগাদ সন্দেশখালিতে আসার কথা। হয়তো তাদেরও বাধা দেওয়া হবে বলে মনে করছে কংগ্রেস।

কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, "আমাদের আটকানো হয়েছে। আমরা নন্দীগ্রামে আন্দোলন করা মানুষ। নন্দীগ্রামে ঠিক একই ঘটনা ঘটেছিল। আমাদের এভাবে আটকানো হত, মারা হত, গাড়ি ভাঙা হত। ঠিক তারই পুনরাবৃত্তি হচ্ছে। আমরা এখানে থাকব। আমরা দেখব তৃণমূলের প্রতিনিধিদলকে পুলিশ অফিসার ঢুকতে দেন কি না। যদি ঢুকতে দেন, তাহলে এখানে খণ্ডযুদ্ধ হবে। যা হবে হবে। আমরা ছাড়ব না। আমরা এখানে বসে থাকছি।"

সন্দেশখালিতে যাওয়ার পথে এর আগে রামপুরে বিজেপির প্রতিনিধিদলকে আটকে দিয়েছিল পুলিশ। বসিরহাটের SDPO-র সঙ্গে বিজেপি নেতা-নেত্রীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আধঘণ্টা পর ফিরে যায় বিজেপির প্রতিনিধিদল। ধামাখালি থেকে ৬ কিলোমিটার দূরে ব্যারিকেড তৈরি করে আটকে দেওয়া হয় বিজেপি নেতা-নেত্রীদের। গ্রামবাসীর বাড়ি ভাঙচুরের খবর পেয়ে এসেছি, আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যাব। চারজন প্রতিনিধি যেতে চাইলে বাধা দিচ্ছেন কেন, প্রশ্ন তোলে বিজেপির প্রতিনিধিদল। ১৪৪ ধারা জারি রয়েছে। বিজেপি গেলে পরিস্থিতি ফের উত্তপ্ত হতে পারে বলে দাবি করেন বসিরহাটের SDPO। বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশন ও আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেয় বিজেপি। 

এরপর গতকাল বাসন্তী হাইওয়েতে ঢোকার মুখে আটকানো হয় বিজেপি বিধায়কদের বাস। ৬৭ জন বিজেপি বিধায়ককে নিয়ে সন্দেশখালির দিকে এগোচ্ছিল বিজেপির বাস। কিন্তু তা আটকানো হয় কলকাতাতেই । 

ওইদিন সকালেই সন্দেশখালি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। অধিবেশন কক্ষের মাটিতেই বসে পড়েন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে ওয়াক আউটও করেন তাঁরা। এরপর শুভেন্দু-সহ সাসপেন্ড ৬ বিধায়ককে সাসপেন্ডও করা হয়।

বিজেপির পর সিপিএমের সন্দেশখালি অভিযানেও বাধা দেয় পুলিশ। ন্যাজাট ফেরিঘাটেই আটকে দেওয়া হয় মীনাক্ষী মুখোপাধ্যায়দের। এনিয়ে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, বচসা চলে। ওঠে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা জড়ান সিপিএম নেতা-কর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget