এক্সপ্লোর

Ram Mandir: বিশেষ যজ্ঞ ও আরতির আয়োজন, তুমুল ব্যবস্থা কলকাতার রাম মন্দিরে

Kolkata News: রবিবার সন্ধে থেকেই রাম মন্দিরে শুরু হয়ে গেছে ভক্ত সমাগম। এদিন এখান থেকেই লাইভ স্ট্রিমিং হবে অযোধ্য়ার রাম মন্দিরের সমস্ত খুঁটিনাটি।

কলকাতা: আজ অযোধ্য়ায় (Ayodhya) রাম-লালার প্রাণ প্রতিষ্ঠা। কলকাতা জুড়েও সাজ সাজ রব। সেজে উঠেছে গিরিশ পার্কের রাম মন্দির। আজ এখান থেকেই লাইভ স্ট্রিমিং হবে অযোধ্য়ার রাম মন্দিরের সমস্ত খুঁটিনাটি। মন্দির সুরক্ষায় গতকাল CCTV বসিয়েছে কলকাতা পুলিশ।

সেজে উঠেছে রাম মন্দির: রাস্তার দু-ধার সেজে উঠেছে হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকায়। সেই সঙ্গে আলোর রোশনাই। এই ছবি অযোধ্যায় নয়, কলকাতার বুকে। রামলালার (Ramlala) প্রাণ প্রতিষ্ঠার আগে, সরযূ পাড়ে যখন সাজ সাজ রব, তখন তুমুল ব্য়স্ততা গিরিশ পার্কের রাম মন্দিরে। এদিন এখানে হবে বিশেষ যজ্ঞ, আরতির আয়োজন করা হয়েছে। একইসঙ্গে হবে ভজন, রাম-নাম-যপ।

গতকাল, রবিবার সন্ধে থেকেই রাম মন্দিরে শুরু হয়ে গেছে ভক্ত সমাগম। এদিন এখান থেকেই লাইভ স্ট্রিমিং হবে অযোধ্য়ার রাম মন্দিরের সমস্ত খুঁটিনাটি। নজর রাখা হচ্ছে নিরাপত্তার ওপরেও। রাম মন্দিরের মেন গেটের ওপর, স্থায়ী সিসিটিভি ক্য়ামেরা লাগিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, মন্দিরের সুরক্ষার কথা ভেবেই এই বাড়তি নিরাপত্তা। এতদিন মন্দিরের ভিতরে ছিল নজরদারি ক্য়ামেরা। সেটা লাগিয়েছিল মন্দির কমিটি। গোটা এলাকা রামের ছবি দেওয়া ব্য়ানার-ফ্লেক্সে ছেয়ে গেছে। শহরের পথে একাধিক ট্য়াক্সিতেও লাগানো হয়েছে রামের পতাকা। 

আজ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে নব নির্মিত রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড। এই ৮৪ সেকেন্ড মাহেন্দ্রক্ষণের মধ্যেই প্রাণপ্রতিষ্ঠা হবে। ১১ দিন ধরে বিভিন্ন আচার পালনের পর তামিলনাড়ু থেকে আজ সকালেই অযোধ্যা পৌঁছবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন রাম মন্দিরের। সকাল ১০.২৫-এ অযোধ্যা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিমান। ১০.৪৫-এ পৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাডে। সেখান থেকে সকাল ১০টা ৫৫-য় যাবেন রাম জন্মভূমিতে। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত। 

মন্দির উদ্বোধন ঘিরে অযোধ্যা যেন উৎসব নগরী। হাজার হাজার ভক্তের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় এসেছেন সাধু-সন্তরা। বিদেশ থেকেও এসেছেন অতিথিরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। জায়গায় জায়গায় চেকিং পয়েন্ট। চলছে নাকা তল্লাশি। SPG ও কমান্ডো বলয়ের ঘেরাটোপে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও বিশেষ অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: মমতার ডাকে সংহতি মিছিল! কোন রাস্তা নিয়ে কখন যাবে? যানজট এড়াবেন কীভাবে?

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'বাচ্চা, বোন, দিদি মহিলাদের উপর যে আঙুল তুলবে, তার আঙুলটাকে ভাঙতে হবে
'বাচ্চা, বোন, দিদি মহিলাদের উপর যে আঙুল তুলবে, তার আঙুলটাকে ভাঙতে হবে", নারী নিরাপত্তায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI National Committee : নাম নেই সুদীপ-কাকলির, জাতীয় কমিটি ঘোষণা করল NCPI
নাম নেই সুদীপ-কাকলির, জাতীয় কমিটি ঘোষণা করল NCPI
News Live: কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোট ১৬ অক্টোবর
কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোট ১৬ অক্টোবর
Kunal On Humayun Kabir: হুমায়ুন কবীর-উপাসনাদের উপর 'হামলায়' তীব্র প্রতিবাদ কুণাল-মহুয়াদের, বিক্ষোভ এবার যাদবপুর থানার সামনে..
হুমায়ুন কবীর-উপাসনাদের উপর 'হামলায়' তীব্র প্রতিবাদ কুণাল-মহুয়াদের, বিক্ষোভ এবার যাদবপুর থানার সামনে..

ভিডিও

Mukundapur News |
Nandigram News | নন্দীগ্রামে প্রচারে বিজেপি প্রার্থী হাসিরানি রথ | ABP Ananda LIVE
Mukundapur |
Weather News | আগামী ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কোচবিহারে সফরে মুখ্যমন্ত্রী, গেলেন মদনমোহন মন্দিরে | Coochbehar News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rani Mukherji : প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget