এক্সপ্লোর

West Bengal Bypolls 202: রবিবাসরীয় প্রচারে চমক বাবুলের, খেললেন ফুটবল, কিক বক্সিংও

Babul Spuriyo Campaign: তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় পার্কসার্কাস ময়দানে গিয়ে জনসংযোগ সারলেন। কথা বললেন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে।  খেললেন ফুটবলও।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জোরদার রবিবাসরীয় প্রচার। তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় পার্কসার্কাস ময়দানে গিয়ে জনসংযোগ সারলেন। কথা বললেন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে।  খেললেন ফুটবলও। পার্ক সার্কাস ময়দানেই মার্শাল আর্ট ইনস্টিটিউটে ছোটদের সঙ্গে অংশ নিলেন কিক বক্সিংয়েও।  

এরপরও আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এরপর ম্যান্ডেভিলা গার্ডেনসেও তাঁর প্রচার কর্মসূচি রয়েছে। তারপর ম্যাডক্স স্কোয়্যারে হোলি উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন বাবুল সুপ্রিয়।  সন্ধেয় ২টি কর্মিসভা রয়েছে তাঁর। গোটা দিনই নির্বাচনী প্রচার সারবেন তিনি। 

উল্লেখ্য, উপনির্বাচনে মুখোমুখি লড়াইয়ে বিজেপি-র প্রাক্তন বনাম বর্তমান নেতৃত্ব। আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) প্রার্থী করেছে তৃণমূল (TMC)। তাঁর বিরুদ্ধে অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) প্রার্থী করল বিজেপি। বালিগঞ্জ (Ballygunje) বিধানসভা কেন্দ্রে আবার বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিরুদ্ধে কেয়া ঘোষকে (Keya Ghosh) প্রার্থী করল দল।

শুক্রবার দোলের দিন উপনির্বাচনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি (BJP)। তাতেই অগ্নিমিত্রা এবং কেয়ার নাম সামনে এসেছে। এর আগে, আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন অগ্নিমিত্রা। ওই কেন্দ্র থেকে জয়লাভ করে বর্তমানে বিজেপি-র বিধায়ক তিনি। কেয়া এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র। বিজেপি থেকে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। আগামী ১২ এপ্রিল উপনির্বাচন রয়েছে।

২০১৪ এবং ২০১৯’এর লোকসভা ভোটে আসানসোল থেকে বিজেপির প্রতীকে জেতেন বাবুল সুপ্রিয়। গতবছরের সেপ্টেম্বরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তাই আসানসোল কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে অভিনেতা এবং প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্নকে। সেখানে সিপিএম প্রার্থী করেছে পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়কে।  এ বার বিজেপি আসানসোলে প্রার্থী করল বিধায়ক অগ্নিমিত্রাকে।

আরো পড়ুন: স্পাইক চুল-গলায় চেন, গানের শ্যুটিংয়ের জন্য মুম্বই পাড়ি ভুবন বাদ্যকরের

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget