এক্সপ্লোর

ABP Exclusive: স্পাইক চুল-গলায় চেন, গানের শ্যুটিংয়ের জন্য মুম্বই পাড়ি ভুবন বাদ্যকরের

একেবারে অন্য লুকে ধরা দিলেন ভুবন বাদ্যকর। স্টুডিও থেকে বেরিয়েই তাঁর এক্সক্লুসিভ ছবি ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়। নতুন গানের শ্যুটিং প্রসঙ্গে বললেন অনেক কথা।

আবীর ইসলাম, বীরভূম: কিছুদিন আগেই যখন দুর্ঘটনার কবলে পড়েন 'কাঁচা বাদাম' (Kacha Badam) গান খ্যাত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar), তখনই 'আমার নতুন গাড়ি' নামে নতুন গান লিখে ফেলেন তিনি। আর এবার সেই নতুন গানের শ্যুটিং করতে মুম্বই উড়ে গেলেন তিনি। জানা গিয়েছে, গতকাল রাত বারোটা নাগাদ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুরালজুড়ি গ্রামের বাড়ি থেকে তিনি পাড়ি দেন তাঁর সমস্ত সঙ্গীদের নিয়ে। মুম্বইয়ের স্টুডিওতে পৌঁছে নতুন গানের শ্যুটিং প্রসঙ্গে বললেন অনেক কথা। 

স্পাইক করা মাথার চুল। গলায় প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ির মতো করে গলায় চেন, হাতে প্রতি আঙুলে আংটি। একেবারে অন্য লুকে ধরা দিলেন ভুবন বাদ্যকর। স্টুডিও থেকে বেরিয়েই তাঁর এক্সক্লুসিভ ছবি ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়। নতুন গানের শ্যুটিং প্রসঙ্গে বললেন অনেক কথা। ভুবন বাদ্যকর বলেন, 'প্রথমবার মুম্বই এলাম। খুব ভালো লাগছে। এই তো দেখুন কী সুন্দর লাগছে। যেন অল্প বয়সী ছেলেদের মতো করে সাজিয়ে দিয়েছে আমায়। দেখতে ভালো লাগছে এই আর কী। 'আমার নতুন গাড়ি' গানের শ্যুটিংয়ের জন্য এলাম। আশা করছি এক মাসের মধ্যে গান দেখতে পাওয়া যাবে।' কথা বলতে বলতে নতুন গানের দু কলি শুনিয়েও দিলেন ভুবন বাদ্যকর।

আরও পড়ুন - Prabhas: অসুস্থ 'বাহুবলী' প্রভাস, করাতে হবে অপারেশন

প্রসঙ্গত, কয়েকদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েন ভুবন বাদ্যকর। দুর্ঘটনার কবলে পড়েও 'আমার নতুন গাড়ি' নিয়ে নতুন গান লিখে ফেলেন তিনি। বোলপুরের এক বেসরকারি রেস্তোরাঁয় একটি বেসরকারি মিউজিক সংস্থার সঙ্গে নতুন গানের চুক্তি সাক্ষর করেন তিনি। ওই সংস্থার তরফ থেকে আগেই তিন লক্ষ টাকার চুক্তি হয়েছিল। এর মধ্যে দেড় লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়েছিল আগেই। বাকি টাকাও দিয়ে দেওয়া হয় ভুবনকে। সেখানেই তিনি জানান, তিনি ফের নতুন গান তৈরি করেছেন। অনেকের আমন্ত্রণই পাচ্ছেন এখন।

'কাঁচা বাদাম' (Kacha Badam) গান খ্যাত ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে। তাঁর গাওয়া 'কাঁচা বাদাম' গানে ইনস্টাগ্রাম রিল শুধু বাংলার গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। বরং তা দেশ ছাড়িয়ে বিদেশেও নিজের প্রভাব বিস্তার করেছে। বাংলার সাধারণ মানুষ থেকে তারকারা তো অবশ্যই, বলিউডের তারকারাও এই গানে কোমর দোলাচ্ছেন।  ধীরে ধীরে পাচ্ছেন শিল্পীর তকমাও। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন ভুবন বাদ্যকর। তাঁর নতুন গান 'আমার নতুন গাড়ি'র জন্য অপেক্ষায় নেট নাগরিকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget