এক্সপ্লোর

Balurghat: জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হল বালুরঘাট দিবস

South Dinajpur News: ১৯৪২ সালে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা তোলা হয়।

মুন্না আগরওয়াল, বালুরঘাট: পালিত হল বালুরঘাট (Balurghat) দিবস। ১৯৪২ সালে আজকের দিনেই ব্রিটিশ পতাকা নামিয়ে প্রথমবার দেশের জাতীয় পতাকা (National Flag) উত্তোলন করেন সেখানকার স্বাধীনতা সংগ্রামীরা। স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন বালুরঘাটবাসীরা। সেই উপলক্ষেই এদিন বালুরঘাট দিবস (Balurghat Day) হিসেবে পালন করা হয়। 

১৪  সেপ্টেম্বর বালুরঘাটে জাতীয় পতাকা প্রথমবার উত্তোলন হয়

১৯৪২ সালে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা তোলা হয়। সেই বছরই ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। যার ঢেউ আছড়ে পড়ে বালুরঘাটেও।  সেখানকার বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্বে বালুরঘাট শহরের কাছে ডাঙ্গি গ্রামে হাজার হাজার মানুষ জমায়েত হন আগের দিন রাতেই। 

এরপরই ১৪ সেপ্টেম্বর সবাই মিলে বালুরঘাটে এসে শহর অবরোধ করে দেন। সংগ্রামীরা আগুন ধরিয়ে দেওয়া হয় আদালত, পোস্ট অফিস, প্রশাসনিক ভবনে। তৎকালীন প্রশাসনিক ভবন বর্তমানে ট্রেজারি বিল্ডিং থেকে বৃটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরই সেখান থেকে পালিয়ে যান ব্রিটিশ কর্তারা। তিন দিন স্বাধীন থাকার পর  সেনা ফিরে এসে পুনরায় দখল নেয় বালুরঘাটের। চলে ধরপাকড়, অত্যাচার।

সেদিনটি স্মরণ করে এদিন পালিত হয় বালুরঘাট দিবস। বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে এদিন সকাল ৮ টায় ডাঙ্গি গ্রামের শহিদ বেদিতে মাল্যদান করা হয়। ডাঙ্গিতে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। এরপর সকাল ১০ টায় বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা  উত্তোলন করেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা। সেখানে শহিদ বেদিতে মাল্যদান করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা।  বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন পীযূষ কান্তি দেব, সুভাষ চাকী, শঙ্কর চক্রবর্তী, বিপ্লব খাঁ ও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বালরঘাটের বিশিষ্ট মানুষজন।

মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই শহরের ইতিহাস নিয়ে নানা আলোচনা করেন। এছাড়াও একটি শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল। বালুরঘাটের কৃতি সন্তান সেই সমস্ত বীর সংগ্রামীদের স্মরণ করতে বালুরঘাট দিবস উদযাপন কমিটির এই উদ্যোগে সামিল হয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ। বালুরঘাটের এই ইতিহাস নিয়ে আজও গর্ববোধ করেন জেলার মানুষ। 

আরও পড়ুন: ৪০০ বছরের ট্র্যাডিশন মেনে আজও সাড়ম্বড়ে পালিত 'সাত ভাইয়ের পুজো', কেন এমন নাম

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget