এক্সপ্লোর

Bangladesh : 'উনি ললিপপ খেলে আমরা কি...' এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত আক্রমণ BNP নেতা রিজভীর

পাল্টা জবাব দিলেন বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খেলে....'

কলকাতা : সোমবারই বিধানসভায় বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদের 'কলকাতা দখল'-এর হুঙ্কারের পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় বাংলাদেশের  প্রাক্তন সেনা ও নেতাদের এমন মন্তব্যের নিন্দা করে তিনি বলেন, 'আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব? এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো'। এবার তার পাল্টা জবাব দিলেন বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খেলে আমরা কি আমলকি খাব?'  

বিধানসভায় দাঁড়িয়ে মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা হুঁশিয়ারি দেন পড়শি দেশের নেতাদের। বলেন, 'কেউ কেউ বলছে বাংলা-বিহার-ওড়িশা নিয়ে নেব। আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব? এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো? তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানোই আমাদের নীতি'। তিনি আরও বলেন, 'আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে'। 

এই মন্তব্যের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম ভাষায় আক্রমণ করলেন রুহুল কবির রিজভী। ভারতের বিদেশ সচিব ঢাকায় গিয়ে কড়া বার্তা দেওয়ার পরও পরিস্থিতির পরিবর্তন হল না। বিষোদ্গার চলছেই। এর আগে কখনও এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে কুৎসিত ভাষায় আক্রমণ করেন রিজভী, কখনও আবার শাড়ি পুড়িয়ে ভারতীয় জিনিস বয়কটির ডাক দেন তিনি। আর এবার তাঁর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন, বাংলায় 'বাবরি মসজিদ চান' এই তৃণমূল বিধায়ক, আমন্ত্রণ জানাতে চান মুখ্যমন্ত্রীকে 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: প্রবল ঝড়ে CMRI হাসপাতাল চত্ত্বরে উপড়ে পড়ল একাধিক গাছ, গুরুতরভাবে আহত হয়ে ICU-তে ভর্তি যুবক
প্রবল ঝড়ে CMRI হাসপাতাল চত্ত্বরে উপড়ে পড়ল একাধিক গাছ, গুরুতরভাবে আহত হয়ে ICU-তে ভর্তি যুবক
West Bengal News Update: 'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget