এক্সপ্লোর

Babri Masjid: বাংলায় 'বাবরি মসজিদ চান' এই তৃণমূল বিধায়ক, আমন্ত্রণ জানাতে চান মুখ্যমন্ত্রীকে

TMC MLA wants Babri Mosque: হুমায়ুন কবীরের কথায়, '১৯৯২ সালে আমাদের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। তারপর থেকে এই দিনটা আমরা কালা দিবস হিসেবে পালন করি।'

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: এবার পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্য়ায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সামনের বছর সেই দিনেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করতে চান এই জেলারই তৃণমূল বিধায়ক হুমায়ুন। সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। আটের দশকের শেষ থেকে যে বিজেপির রাজনৈতিক অস্ত্র ছিল অযোধ্যা, তারা এখন হুমায়ুনের মন্তব্য শুনে, কটাক্ষ করছে তৃণমূলকে। 

হুমায়ুন কবীরের কথায়, '১৯৯২ সালে আমাদের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। তারপর থেকে এই দিনটা আমরা কালা দিবস হিসেবে পালন করি। আমরা ঠিক করেছি মুর্শিদাবাদে এই বাবরি মসজিদ গড়ে তোলা হবে। একটি ট্রাস্টি বোর্ড তৈরি করা হবে। ২০২৫ সালের ৬ ডিসেম্বর এর ভিত্তি স্থাপন করা হবে।' এমনকী ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হবে বলেও জানিয়েছেন হুমায়ুন কবীর। তিনি বলেছেন, দলকে জানানোর প্রয়োজন কী। আমাদের দলে এই সব চলে না। এটা একজন সংখ্যালঘু মানুষ হিসাবে করতে চাই। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।                                                                             

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করেছিল করসেবকরা।  সেই সময় থেকেই বিজেপির প্রধান রাজনৈতিক অস্ত্র ছিল অযোধ্যা। অবশেষে ২০১৯ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, অযোধ্যার জমি রামলালার। এবছর ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছে রামমন্দিরের। তার বছর ঘোরার আগেই, পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ইচ্ছাপ্রকাশ করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

আরও পড়ুন, 'ওদের সেনাদের জন্য আমাদের সিভিক ভলান্টিয়ার যথেষ্ট', কলকাতা-দখলের হুঙ্কার নিয়ে পাল্টা এপারের নেটিজেনরা!

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'এটাই তো তৃণমূলের কৌশল। এরা মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলবে আর তাদের দলের বিধায়কদের দিয়ে বাবরি মসজিদ তৈরি করাবে। পশ্চিমবঙ্গের হিন্দু মানুষ এদের ধরে ফেলেছে।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget