এক্সপ্লোর

ISKCON Kolkata: চট্টগ্রামে জেলবন্দি সন্ন্যাসী, বাংলাদেশে অশান্তির আবহে বিশেষ প্রার্থনা সভার আয়োজন ইস্কনে

Bangladesh: একমাসের বেশি সময় ধরে চট্টগ্রামের জেলে বন্দি সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। উদ্বেগ বাড়াচ্ছে তাঁর শারীরিক অবস্থা।

কলকাতা: চট্টগ্রাম জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। বাংলাদেশে হিন্দু ও  সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা, অকথ্য নির্যাতন। নতুন বছরে যেন তার অবসান ঘটে। বছর শেষের দিন বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে ইসকনের কলকাতা (ISKCON Kolkata) শাখা। বেলা ১২টায় অ্যালবার্ট রোডে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। 

বিশেষ প্রার্থনা সভার আয়োজন ইস্কনে: একমাসের বেশি সময় ধরে চট্টগ্রামের জেলে বন্দি সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। উদ্বেগ বাড়াচ্ছে তাঁর শারীরিক অবস্থা। এদিকে বাংলাদেশে সংখ্যালঘু-হিন্দুদের উপর নির্যাতন থামছেই না। এই প্রেক্ষাপটে বছরের শেষ দিনে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করল ইসকনের কলকাতা শাখা। গত ২৫ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ইউনূস সরকার। সেই থেকে জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী। তাঁর আইনজীবীদের উপর হামলা, হুমকি, হুঁশিয়ারির অভিযোগও উঠেছে। আইনি জটে বারবার পিছিয়েছে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন-মামলার শুনানি। মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে। তার আগে উদ্বেগ বাড়াচ্ছে সন্ন্যাসীর শারীরিক অবস্থা।

এই আবহে এবার ইউনূস সরকারকে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করার আবেদন জানালেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তিনি জানিয়েছেন, "শরীর খুব খারাপ, চিন্তায় আছি। একটা মেডিক্যাল বুলেটিন প্রকাশ করুক ইউনূস সরকার।'' সন্ন্যাসীর মুক্তির দাবি  ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অবসান চেয়ে রবিবার বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে ইসকনের কলকাতা শাখা। পোস্টার হাতে প্রার্থনায় যোগ দেন কয়েকশো ভক্ত।

এদিকে মাঝরাতে কুমিল্লার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ৫০টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাংলাদেশের সংবাদপত্র ‘ঢাকা ট্রিবিউন’ সূত্রে খবর মিলেছে। কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে সংখ্যালঘুদেরও দোকান রয়েছে। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ আগুন লাগে। দমকলের দাবি, মিষ্টির দোকানের স্টোভ থেকে আগুন ছড়ায়। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় বাজারের একের পর এক দোকান। দমকলের ৬টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টা পর রাত দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।                                       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Dumdum Clash News: অফিস ফেরত দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগ, দমদমের ঘটনায় গ্রেফতার চার

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Kolkata Road Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব
বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget