এক্সপ্লোর

Dumdum Clash News: অফিস ফেরত দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগ, দমদমের ঘটনায় গ্রেফতার চার

Nagerbazar Clash Arrest: অন্যায় করলে শাস্তি পাবে এই মন্তব্য করলেও ধৃতদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। 

কলকাতা: দমদমের (Dumdum Clash News) মধুগড়ে মদ খাওয়ার টাকা চেয়ে অফিস ফেরত দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগ। ঘটনার ২ দিন পর চারজনকে গ্রেফতার করল নাগেরবাজার থানার পুলিশ। এখনও অধরা বেশ কয়েকজন।

হামলার অভিযোগে গ্রেফতার: শনিবার রাতে অফিস ফেরত দুই ব্যক্তির কাছ থেকে মদ খাওয়ার টাকা না পেয়ে, বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর ওরফে কেটি পালের অনুগামীদের বিরুদ্ধে। এক ব্যক্তির ডান চোখে গুরুতর আঘাত লাগে। 

ঠিক কী ঘটেছিল?                                 

অফিসের বন্ধুকে নিয়ে বাইকে করে রাতে বাড়ি ফিরছিলেন যুবক। হঠাৎ রাস্তা আটকে মদ খাওয়ার জন্য টাকা দাবি করে কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, টাকা না দেওয়ায় শুরু হয় বেধড়ক মার। চোখে ঘুষি মারা হয় স্থানীয় যুবকের। বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় দুই বন্ধুর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে, দমদমের মধুগড়ে। নাগেরবাজারের ILS হাসপাতালের ICCU-তে ভর্তি করা হয় আক্রান্ত শ্রীতম চট্টোপাধ্যায়কে। মাথায় সেলাই করে ছেড়ে দেওয়া হয়েছে তাঁর বন্ধুকে। পরিবার সূত্রে খবর, শনিবার অফিসের বন্ধু সানি সিংকে বাড়িতে নিমন্ত্রণ করেন শ্রীতম। অফিসের পর রাত সাড়ে এগারোটা নাগাদ বন্ধুকে নিয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন যুবক। সেই সময় তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। শ্রীতমের পরিবারের অভিযোগ, হামলাকারীরা দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর পালের অনুগামী। ওই ঘটনাতেই গতকাল রাতে প্রাক্তন কাউন্সিলর ঘনিষ্ঠ সৌরভ রায়-সহ চারজনকে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ। অন্যায় করলে শাস্তি পাবে এই মন্তব্য করলেও ধৃতদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। 

যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ক্যামেরার সামনে আসতে না চাইলেও, প্রবীর পাল জানিয়েছেন, কেউ যদি কোনও অপরাধ করে থাকে প্রশাসন ব্যবস্থা নেবে। আমার সঙ্গে অভিযুক্তদের কোনও সম্পর্ক নেই। রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ করা হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sandeshkhali News: ED-র ওপর হামলাকাণ্ডের প্রায় এক বছর, কেমন আছে সন্দেশখালি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget