এক্সপ্লোর

Bangladesh News: 'ওদের সেনাদের জন্য আমাদের সিভিক ভলান্টিয়ার যথেষ্ট', কলকাতা-দখলের হুঙ্কার নিয়ে পাল্টা এপারের নেটিজেনরা!

Bangladesh Updates: ভারত বিরোধিতায় সুর চড়িয়ে ওপারের অবসরপ্রাপ্ত সেনা কর্তারা 'ভারত বিরোধী' মিছিল থেকে বলেছিলেন '৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত তো দূরের কথা আমেরিকারও আমাদের সামনে টিকবে না'।

কলকাতা: অশান্ত বাংলাদেশ, পরপর মন্দির ভাঙচুর, আক্রান্ত হিন্দুরা, এরই মধ্যে চলছে হুমকিও। ৪ দিনের মধ্যে কলকাতা দখলের হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকরা। শুধু তাই নয় বাংলা-বিহার-ওড়িশা দাবিও করা হয়েছে, প্রকাশ্যে এসেছে যুদ্ধজিগির। যা নিয়ে সুর সপ্তমে এপার বাংলার নেট নাগরিকদের। 

ভারত বিরোধিতায় সুর চড়িয়ে ওপারের অবসরপ্রাপ্ত সেনা কর্তারা 'ভারত বিরোধী' মিছিল থেকে বলেছিলেন '৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত তো দূরের কথা আমেরিকারও আমাদের সামনে টিকবে না'। আর এই খবর সোশাল মাধ্যমে পোস্ট হতেই এপারে শোরগোল। 

এ বিষয়ে অবশ্য দুই দেশের নেট নাগরিকরা তাঁদের মতামত রেখেছেন। তবে পাল্টা দিয়েছেন পশ্চিমবঙ্গের নেটিজেনরা। বেশিরভাগ নেটিজেনের কথায়, 'ওদের সেনাদের জন্য আমাদের সিভিক ভলিন্টিয়াররাই যথেষ্ট'। আরেক নেটিজেনের কথায়, 'এদের জন্য আমাদের দেশের সেনা দরকার নেই সিভিক ভলেন্টিয়াররা সামলে নেবে'। আরেকজন বলেছেন, 'ভারতের একটা জেলা জয় করতে তোদের ৪ দিন লাগবে বলছে আর আমাদের বাংলাদেশ তাকেই জয় করতে ৪/ ৫ ঘণ্টা লাগবে।' 

তবে কীভাবে ওদেশের প্রাক্তন সেনাকর্তারা এমন মন্তব্য করতে পারেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেট নাগরিকের কথায়, 'এসব কথার কোনও উত্তর হয় কিনা আমার জানা নেই। তবে একটা দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তারা যে এই ধরনের কথা বলতে পারে, সেটা হতবাক করার মতো বিষয়।' আরেক নেটিজেনের কথায়, 'ওটা অবসরপ্রাপ্ত না কথাটা অবসাদগ্রস্ত সেনাকর্তা হবে।' 

আরও পড়ুন, '৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব', হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের!

এদিকে, এই কলকাতা দখল নিয়ে সোমবার বিধানসভা থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে। যারা বলছেন আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন আর আমরা ললিপপ চুষব? এটা ভাবার কোনও কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো। তবে আমরা চাই হিংসা নয় শান্তি ফিরুক। আমাদের সরকারের পলিসি হল কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো। আমরা আশাবাদী সচিব যাচ্ছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে। আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget