এক্সপ্লোর

Bankura: পাহাড়ের গায়ে অজানা গুহার হদিস, কারা থাকত এখানে? বাড়ছে জল্পনা।

Cave in Bankura: ২০০ ফুট লম্বা গুহা। তার মধ্যে রয়েছে একাধিক কুঠুরি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পোড়া পাহাড়। এই নামেই পরিচয়। আপাতদৃষ্টিতে কোনও বিশেষত্ব চোখে পড়েনি এতদিন। কিন্তু হঠাৎ সেই পাহাড়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেটাও একটা রহস্যময় গুহা (Cave) ঘিরে। হঠাৎ করেই বাঁকুড়ার (Bankura) খাতরার পোড়া পাহাড়ে খোঁজ পাওয়া গিয়েছে একটি প্রাচীন গুহার। যা এতদিন সেই অর্থে লোকচক্ষুর অন্তরালেই ছিল। যার ফলে নয়া আবিষ্কৃত গুহা নিয়ে জল্পনা তুঙ্গে।   
   
এই গুহায় কি কোনও একসময় গুহামানবের (Caveman) বসবাস ছিল। শুরু হয়েছে এমনই নানা জল্পনা। গুহার ভিতরে একাধিক কুঠুরির খোঁজ পাওয়া গিয়েছে। অনেকে মনে করছেন তা বসবাসের যোগ্য। রহস্যময় গুহার শেষ কোথায়, বোঝার উপায় নেই। কি রয়েছে গুহার ভিতরে? আগে কি এই গুহাতে আদিম মানুষ থাকত? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে। 

কেমন দেখতে ওই গুহা?
ইংরেজি অক্ষর ওয়াই (Y) আকৃতির এই গুহা। গুহার মুখ পাহাড়ের উত্তর দিকে। স্থানীয়দের (Locals) সূত্রে দাবি, এই গুহার উচ্চতা ৬ ফুট। গুহাটি চওড়ায় ৪-৫ ফুট। ভিতরে দুই দিকে গুহা ভাগ হয়ে গিয়েছে । বাঁদিকে লম্বা প্রায় ২০০ ফুট। ডানদিকে প্রায় ৬০ ফুট লম্বা গুহাটি। গুহার ভিতরে রয়েছে সাতটি কুঠুরি। কুঠুরি গুলি লম্বায় ২০ ফুট, চওড়ায় ৭ ফুট। 

কী ধারণা:
অনেকেই মনে করছেন, এখানে আদিম মানুষ থাকত। এই কুঠুরিগুলি মানুষের থাকার উপযুক্ত।  এক-একটি কুঠুরিতে এক-একটি পরিবার থাকতে পারত বলে মনে করা হচ্ছে। যেমন আবাসনে থাকেন আধুনিক মানুষ। গুহার অংশে আদিম মানুষেরা থাকত বলে দাবি খাতড়ার সাধারণ বাসিন্দা মধুসূদন মাহাতর।

গুহা ঘিরে পর্যটন ব্যবসার আশা;
মুকুটমণিপুর (Mukutmanipur) থেকে ৭ কিলোমিটার দূরে পোড়া পাহাড়ের মাঝামাঝি এই গুহাকে ঘরে পর্যটন (Tourism) বাড়ুক, চাইছেন স্থানীয়রা। তাঁদের দাবি, এই গুহার খোঁজ তাঁরা জানলেও বাইরের লোকের এতদিন ছিল অজানা। ঠিক এই বিষয়টির কথা উঠে এসেছে খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির কথাতেও।

আদৌ কি ওই গুহায় আদিম মানুষের বসবাস ছিল কিনা? তা নিয়ে প্রয়োজন বিস্তর গবেষণার, বলছেন বিশেষজ্ঞরা। গবেষণার পরে যাই বেরোক। এখন থেকেই ওই গুহা নিয়ে জেলার নানা প্রান্তে তুঙ্গে উঠেছে জল্পনা।  

আরও পড়ুন: সুকান্তের গ্রেফতারির প্রতিবাদে লালবাজারে শুভেন্দু-সহ দলীয় বিধায়করা, নগরপালের সঙ্গে দেখা করার দাবি

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget