এক্সপ্লোর

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?

Jio Recharge Plan: জিও জানিয়েছে ২০২৭-এর ৫ সেপ্টেম্বর পর্যন্ত রিচার্জের খরচ বাড়বে না গ্রাহকের। এই সময়ের মধ্যে ট্যারিফ বাড়ানো হলেও Prime সদস্যদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিষেবার বর্তমান মূল্য বজায় থাকবে।

কলকাতা: ১০ বছর পূর্তি হল জিওর। আর পরিষেবা শুরুর এক দশক পূর্তি উপলক্ষ্যে এবার ফের চালু হল জিও প্রাইম পরিষেবা। নতুন এই সদস্যপদের মাধ্যমে জিওর গ্রাহকরা একাধিক উপায়ে লাভবান হতে পারেন। প্রথমত, এই সাবস্ক্রিপশন নেওয়া থাকলে আগামী এক বছরের জন্য রিচার্জের খরচ কোনও ভাবে বাড়বে না। এর পাশাপাশি গ্রাহক ক্যাশব্যাকের সুবিধাও পাবে।

আরও পড়ুন: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের

জিও জানিয়েছে আগামী বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত রিচার্জের খরচ কোনও ভাবে বাড়বে না গ্রাহকের। অর্থাৎ এই সময়ের মধ্যে মোবাইল ট্যারিফ বাড়ানো হলেও Prime সদস্যদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিষেবার বর্তমান মূল্য বজায় রাখার সুবিধা থাকবে। ফলে আগামী দিনে টেলিকম পরিষেবার দাম বাড়তে পারে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিশ্লেষকদের মতে, এককালীন ৩০০ টাকা Prime ফি-কে যুক্তিসঙ্গত করতে ভবিষ্যতে তুলনামূলক বড় ট্যারিফ বৃদ্ধির প্রয়োজন হতে পারে। ফলে Jio-র এই মূল্য সুরক্ষার সিদ্ধান্ত টেলিকম বাজারে সম্ভাব্য ট্যারিফ বৃদ্ধির ইঙ্গিত কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

 

Jio Prime সদস্যরা মোট ৬০০ টাকার ক্যাশব্যাক ভাউচারও পাবেন। এর মধ্যে নতুন JioPC বা JioHome সংযোগ নিলে ৩০০ টাকা এবং পরিবার বা বন্ধুদের জন্য নতুন Jio SIM কিনলে আরও ৩০০ টাকার ভাউচার পাওয়া যাবে।

এর পাশাপাশি সদস্যরা নতুন Jio ডিভাইস, ডিজিটাল পরিষেবা এবং বিটা টেস্ট প্রোগ্রামে আগেভাগে অংশ নেওয়ার সুযোগ পাবেন। গ্রাহক পরিষেবার ক্ষেত্রে priority care channel-এর মাধ্যমে দ্রুত সহায়তার সুবিধাও থাকবে। ভবিষ্যতে সদস্যদের জন্য আরও এক্সক্লুসিভ প্রচারমূলক অফার যুক্ত হওয়ার কথাও জানানো হয়েছে।

অন্যদিকে, Bharti Airtel সম্প্রতি তাদের সব থেকে সস্তা ২৯৯ টাকার প্ল্যান বন্ধ করে দিয়েছে। এয়ারটেলের সর্বনিম্ন খরচের প্যাকের দাম এখন ৩৪৯ টাকা। সেখানে Jio Prime সদস্যদের জন্য ২৯৯ টাকার প্ল্যান কার্যকর থাকছে। যদি প্রাইমের প্রতি মাসের খরচ অর্থাৎ ২৫ টাকা যোগ করা হয়, তাহলে কার্যকর মূল্য দাঁড়ায় ৩২৪ টাকা। অর্থাৎ প্রবেশমূল্যের ক্ষেত্রে Jio Prime গ্রাহকরা Airtel-এর তুলনায় মাসে ২৫ টাকা কম খরচ করবেন এবং ভবিষ্যতের ট্যারিফ বৃদ্ধির থেকেও সুরক্ষা পাবেন।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget