এক্সপ্লোর

BJP SSC Issue: 'চাকরি চুরিতে জড়িতদের জামার কলার ধরে আছাড় দিন', দাওয়াই BJP বিধায়কের! মন্তব্য নিয়ে বিতর্ক

SSC Protest: দুর্নীতির জেরে যোগ্যদেরও হকের চাকরি চলে গেছে। টাকা নিয়ে যাঁরা চাকরি বিক্রি করেছেন, তাঁরা অযোগ্যদেরও রাস্তায় বসিয়েছেন, আবার যোগ্যদের জীবনও অন্ধকার করে দিয়েছেন

টাকা নিয়ে চাকরি দিয়েছে যারা, দরকারে জল বিছুটি দিয়ে চাবকে মারা হবে তাঁদের। নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে শাসকদলকে বিঁধতে গিয়ে কার্যত হুমকির সুর বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদের গলায়। একইমঞ্চ থেকে আছড়ে মারার নিদান দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা। যদিও, বিজেপির হুমকিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

দুর্নীতির জেরে যোগ্যদেরও হকের চাকরি চলে গেছে। টাকা নিয়ে যাঁরা চাকরি বিক্রি করেছেন, তাঁরা অযোগ্যদেরও রাস্তায় বসিয়েছেন, আবার যোগ্যদের জীবনও অন্ধকার করে দিয়েছেন। এই প্রেক্ষাপটে এবার সেই চাকরি বিক্রিতাদের টার্গেট করে কৌশলে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার বিজেপি নেতারা।

বাঁকুড়া প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, 'যারা অযোগ্য, যারা এই তৃণমূলের দালালদের টাকা দিয়েছেন, তারাও চুপিচুপি আমাদের সঙ্গে দেখা করুন। আপনার টাকা আদায়ের পূর্ণ সহযোগিতা করব আমরা। দরকার হলে তৃণমূলের দালালদের এই আকাশ মুক্তমঞ্চে এনে দাঁড় করিয়ে জামা-কাপড় খুলে জল বিছুটি দিয়ে চাবুক মারা হবে।'             

অন্যদিকে, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, 'আপনাদের যে যে টাকা নিয়েছে, তাদের জামার কলার ধরে এই মাচানতলায় নিয়ে এসে আছাড় দিয়ে মারতে হবে।'

বিজেপির এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শিক্ষকদের ডেকে জোর গলায় বলেছেন, আমি তোমাদের পাশে আছি। আমার সরকার তোমাদের পাশে আছে।' 

যারা যোগ্য প্রার্থী তাঁদের সঙ্গে আছি। আর যারা টাকার বিনিময়ে যারা ওই কাজে যুক্ত হয়েছিলেন, তৃণমূল নেতাদের কাছে থেকে টাকা আদায় তাঁদের সঙ্গেও আছি। ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনায় তৃণমূলকে চাপে ফেলতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। হাজার হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকার চাকরি যাওয়ার জন্য প্রথম থেকেই তৃণমূলকে বিঁধে আসছে বিরোধীরা। SSC’ র প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় পাল্টা বিজেপি–সিপিএমকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।                                                                      


রাজনীতির আকচাআকচি চলছে। কিন্তু সমাধান কোন পথে? হিংসার করালগ্রাস থেকে কবে মিলবে মুক্তি?                

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget