এক্সপ্লোর

Bankura: জলের অভাবে হাহাকার, রাস্তায় হাঁড়ি-কলসি রেখে অবরোধ

Drinking Water:অবরোধস্থলে হাজির হয়ে অবরোধকারীদের ধমক চমক দিয়ে হঠানোর চেষ্টা করছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, এমনটাই অভিযোগ।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: প্রবল গরমে শুরু হয়েছে জলকষ্ট। পানীয় জলের দাবিতে গ্রামের রাস্তায় হাঁড়ি-কলসি রেখে শুরু হয়েছিল দফায় দফায় অবরোধ। এই ঘটনায় পাল্টা তৃণমূল নেতাদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে অবরোধকারীদের ধমক দিয়ে সরানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল বাঁকুড়ার মেজিয়া ব্লকের অর্ধগ্রাম-এর। অবরোধস্থলে হাজির হয়ে অবরোধকারীদের ধমক চমক দিয়ে হঠানোর চেষ্টা করছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, এমনটাই অভিযোগ। তখনই তাঁদের ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। 

কী সমস্যা:
বাঁকুড়া জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। প্রবল এই গরমে নাভিশ্বাস উঠেছে জেলার মানুষের। পাল্লা দিয়ে নামছে ভূগর্ভস্থ জলস্তর। ফলে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জলসঙ্কট। প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও পানীয় জলের দাবিতে অবরোধ বিক্ষোভের ঘটনা ঘটছে। এবার সেই বিক্ষোভ দেখা গেল বাঁকুড়ার মেজিয়া ব্লকের অর্ধগ্রামে। গ্রামের মন্ডলপাড়া, দত্তপাড়া,  গোয়ালা পাড়া-সহ বেশ কয়েকটি পাড়ায় আজ সকাল থেকে দফায় দফায় রাস্তায় হাঁড়ি কলসি রেখে অবরোধ শুরু করেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি গ্রামের অধিকাংশ নলকূপের জল দূষিত ও পানের অযোগ্য। তীব্র গরমে কুয়োগুলিতেও জলের স্তর নেমে গিয়েছে। নলবাহিত পানীয় জল এখনও গ্রামে পৌঁছয়নি। এই পরিস্থিতিতে গ্রাম জুড়ে শুরু হয়েছে পানীয় জলের তীব্র হাহাকার। এদিকে গ্রামবাসীদের অবরোধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে অবরোধের জায়গায় পৌঁছে যান তৃণমূলের স্থানীয় নেতারা। অবরোধকারীদের কার্যত ধমক চমক দিয়ে অবরোধ তুলতে গেলে তৃণমূলের গড় হিসাবে পরিচিত অর্ধগ্রামে এলাকার মানুষের প্রবল বিক্ষোভের মধ্যে পড়তে হয় তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে । তৃণমূল নেতৃত্বের দাবি পানীয় জল সরবরাহের সবরকম চেষ্টা চলছে। আন্দোলনকারীদের  কোনওরকম ধমক দেওয়ার কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

গোটা ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। জলের সমস্যার সমাধান না করে তৃণমূলের নেতারা মানুষকে ধমক দিয়ে আন্দোলন স্তব্ধ করতে চাইছে বলে তাদের অভিযোগ।

রামপুরহাটেও বিক্ষোভ:
পানীয় জলের দাবি: একদিকে তীব্র দহন। তাপমাত্রা পেরিয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে জলের হাহাকার। এবার পর্যাপ্ত পানীয় জলের দাবিতে সরব হল বিজেপি।  অবস্থান বিক্ষোভ উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অনান্যরা। এদিন বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে রামপুরহাট পুরসভা সামনে আসে। মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে তারা। প্রবল এই গরমে নাভিশ্বাস দশ। নামছে ভূগর্ভস্থ জলস্তর। ফলে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জলসঙ্কট। প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও পানীয় জলের দাবিতে অবরোধ বিক্ষোভের ঘটনা ঘটছে। এবার সেই বিক্ষোভ আঁচ পড়ল রামপুরহাটেও। 


আরও পড়ুন: ফের মালদা, পঞ্চায়েতের প্রাক্কালে ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Annapurna Yojana Login: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget