এক্সপ্লোর

Arms Recovered : ফের মালদা, পঞ্চায়েতের প্রাক্কালে ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী

Malda News : একটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্রের পাশাপাশি দু'টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে।

করুণাময় সিংহ, মালদা : রাজ্যের যেন থামছেই না অস্ত্র উদ্ধারের (Arms Recovered) ধারা। ফের একবার মালদাতে (Malda) উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গ্রেফতার (Arrest) করা হয়েছে ২ পাচারকারীকে। গোপন সূত্রে খবর পেয়ে, মালদার মানিকচক থানার গঙ্গাঘাট এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (West Bengal Police Special Task Force)। তল্লাশির মাঝে অস্ত্রসহ হাতেনাতে ধরা পড়ে যায় দুই পাচারকারী। তাদের থেকে একটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্রের পাশাপাশি দু'টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে।

এসটিএফ সূত্রে খবর, মানিকচকের বাসিন্দা মহম্মদ ইসরাফ ও রতুয়ার বাসিন্দা মীর সেজবুলকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হচ্ছিল আগ্নেয়াস্ত্রটি। যা মালদার বিক্রির পরিকল্পনা ছিল গ্রেফতার হওয়া দুই পাচারকারীর। কার নির্দেশে বা অর্ডারে আগ্নেয়াস্ত্রটি আনা হচ্ছিল, সে বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

কিছুদিন আগেই মালদা থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ। সুধাংশু মণ্ডল নামে ব্যক্তির বাড়িতে চালানো হয়েছিল অভিযান। সেখানে তাঁর শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় বাক্সের মধ্যে রাখা একটি আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয় এক রাউন্ড কার্তুজও। গত বেশ কয়েকমাস ধরেই মালদায় একাধিকবার অস্ত্র, বোমা উদ্ধার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে বাইরের রাজ্য থেকে অস্ত্র আমদানির খবর সামনে উঠে এসেছে। এক্ষেত্রে কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কেন তা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ।                              

এমনিতেই রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে ক্রমাগত আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধারের লাগাতার ঘটনা ঘিরে জারি রয়েছে রাজনৈতিক চাপানউতোর। আসন্ন পঞ্চায়েত ভোটে যাতে হিংসা ছড়ানো যায়, সেই জন্য শাসক দলের সাহায্যে অস্ত্র-বোমা মজুত করা হচ্ছে বলেই অভিযোগ বিরোধীদের। পাল্টা রাজ্যের শাসকদলের বক্তব্য, রাজ্যের আইন-শৃঙ্খলা যাতে যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য সক্রিয় রয়েছে রাজ্যের পুলিশ। ক্রমাগত, বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাগুলিই সেটা প্রমাণ করে।                                           

আরও পড়ুন- 'অভিষেকের নাম ভাঙিয়ে টাকা, ১০০ নয় ৫০০ কোটি তুলেছে কুন্তল' বিস্ফোরক তাপস মণ্ডল

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget