এক্সপ্লোর

Birsa Munda : মূর্তি বিতর্ক অব্যাহত বাঁকুড়ায়, বিরসা মুন্ডার স্মরণে মাল্যদান বিজেপি বিধায়কের ; শুদ্ধিকরণ তৃণমূলের

Bankura Controversy : গত বছর ৫ নভেম্বর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ার পুয়াবাগানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেছিলেন। তাঁর মাল্যদান করা ঘিরে বিতর্ক দানা বাঁধে

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বাঁকুড়ায় মূর্তি-বিতর্ক অব্যাহত। আজ বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে পুয়াবাগানে থাকা মূর্তিতে ফুল পরিয়ে সম্মান জানালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাঁরা মাল্যদান করে যাওয়ার পরেই তৃণমূল কর্মী-সমর্থকরা এসে এলাকাটিকে গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করে যান। মূর্তির নীচে বিরসা মুন্ডার একটি ছবি দিয়ে তাঁরা মাল্যদান করেন।

গত বছর ৫ নভেম্বর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ার পুয়াবাগানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেছিলেন। তাঁর এই মাল্যদান করাকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। তৃণমূল ও আদিবাসী সংগঠনের তরফে দাবি করা হয়েছিল, এই মূর্তি এক শিকারির। বিরসা মুন্ডা ও আদিবাসী সমাজকে অপমানিত করা হয়েছে। মাল্যদানের কয়েকদিন পর তৃণমূলের তরফে ওই মূর্তির কাছে গোবর ও গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল, ওই পুয়াবাগান এলাকায় বিরসা মুন্ডার একটি মূর্তি তৈরি করা হবে। কিন্তু, তার পর প্রায় এক বছর গড়িয়ে গেছে। কিন্তু, আজও সেই আশ্বাস পূরণ হয়নি।

নির্মল হাঁসদা নামে বিজেপি সমর্থক স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা যেটা দেখেছি বা ইতিহাসে পড়েছি, সেই অনুযায়ী এটা বিরসা মুন্ডার ছবি। ওরা কেন অপপ্রচার করছে ? আদৌ ওরা দেখেছে কিনা সন্দেহ আছে ? আমরা মাল্যদান করলাম। আজ জন্মদিন বিরসা মুন্ডার। আমাদের সাঁওতাল বিদ্রোহের একজন বিশেষ নেতা ছিলেন। আদিবাসীদের গর্বের মানুষ ছিলেন। বিরোধী দল হিসাবে ওরা অপপ্রচার করতে পারে।

বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা বলেন, এটা নিয়ে অনেকের মধ্য়ে বিতর্ক থাকতেই পারে। আমাদের দেখার দরকার নেই। উনি তো আদিবাসী সমাজের রূপ নিয়ে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। বিরোধিতা করতে হবে অমিত শাহ এখানে এসেছিলেন বলে। স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়ার মাটিতে পা দিয়েছিলেন, তখন সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ছিল। নির্বাচনী বৈতরণী পার হতে হবে বলে বিরোধিতা করেছিল। ওদের ব্যর্থতা, ৩৬৫ দিন পেরিয়ে গেলও, গঙ্গাজল ছিটিয়ে ঢাকঢোল পিটিয়ে এখনও পর্যন্ত মূর্তি হল না।

যদিও তৃণমূল নেতা মধুসূদন ডাঙ্গর বলেন, এক বছর আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিরসা মুন্ডা মনে করে ভুলবশত শিকারির গলায় মাল্যদান করেছিলেন। এলাকার আদিবাসী সম্প্রদায় অপমানিত বোধ করেছিল। তখন তারা গোবর-জল, গঙ্গাজল দিয়ে বিশুদ্ধিকরণ করেছিল । আবার ঠিক এক বছর পরে একই ঘটনা। বিজেপির বিধায়ক নীলাদ্রি দানা জানেন না যে এটা বিরসা মুন্ডা নন। তবুও এই মূর্তিতে মাল্যদান করেছেন। জায়গাটি অপবিত্র হয়েছে বলে মনে করছি। আমরা এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে এখানে শুদ্ধিকরণ করছি। শুদ্ধিকরণ করে ওঁর জন্মদিবস উপলক্ষে প্রতিকৃতিতে মাল্যদান করলাম। গোবর ও গঙ্গাজল দিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে এলাকাটা শুদ্ধিকরণ করলাম। মূর্তি হবে। টেন্ডার হয়ে গেছে। করোনা পরিস্থিতির কারণে অফিস বন্ধ ছিল। সেই কারণে টেন্ডার প্রক্রিয়া দেরি হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget