এক্সপ্লোর

Bankura TMC in Minor Death: বাঁকুড়ায় রহস্যমৃত্যু নাবালিকার, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Bankura Trinamool Leader Arrested: সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছিলেন সুব্রত দত্ত। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

তুহিন অধিকারী, বিষ্ণুপুর, বাঁকুড়া: নাবালিকার রহস্যমৃত্যুতে এবার গ্রেফতার বিধানসভা নির্বাচনে ওন্দা কেন্দ্র থেকে দাঁড়ানো তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত। এই একই মামলায় ১২ জুলাই গ্রেফতার করা হয় তাঁর স্ত্রী তথা পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী মল্লিক দত্তকে। নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটে যোগসাজস এবং মৃতার পরিবারকে অভিযোগ দায়ের করতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এই তৃণমূল নেতাকে। গতকাল রাতে পাত্রসায়ের থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।       

আরও পড়ুন: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ৩০ মার্চ পাত্রসায়ের থানার এলাকায় এক নাবালিকার রহস্যজনক ভাবে মৃত্যু হয়। ওই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ ওঠে পাত্রসায়েরের স্টেশন পাড়ার বাসিন্দা রোহিত মল্লিক এবং তাঁর মা রুম্পা মল্লিকের বিরুদ্ধে। অভিযোগ, মৃতার পরিবার থানায় অভিযোগ জানাতে গেলে তৎকালীন তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্ত এবং তাঁর স্ত্রী পূরবী মল্লিক দত্ত রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগ দায়ের করতে বাধা দেন। একইসঙ্গে, ঘটনাটি ধামাচাপা দিতে মৃতদেহের ময়নাতদন্ত না করিয়েই দাহ করা হয় বলেও অভিযোগ উঠেছে।       

রাজ্যে পালাবদলের পর গত ১১ জুলাই মৃতার পরিবার পাত্রসায়ের থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ রোহিত মল্লিক ও রুম্পা মল্লিককে গ্রেফতার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে। তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদে সুব্রত দত্ত এবং পূরবী মল্লিক দত্তের যোগসাজসের সূত্র মেলে। সেই সূত্র ধরেই প্রথমে ১২ জুলাই পূরবী মল্লিক দত্ত এবং পরে গতকাল রাতে সুব্রত দত্তকে গ্রেফতার করা হয়।       

আরও পড়ুন: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছিলেন সুব্রত দত্ত। গতকাল রাতে পুলিশের কাছে খবর আসে, অসুস্থ বাবাকে দেখতে পাত্রসায়ের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্ত । তারপর তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটে সাহায্য করা, মৃতার পরিবারকে অভিযোগ করতে বাধা দেওয়া-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।       

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget