এক্সপ্লোর

Elephant Attack: ধান জমিতে হাতির দল, রাতভর তাণ্ডবে নষ্ট ধান; মাথায় হাত কৃষকদের

Bankura News: বাঁকুড়া জেলা পাত্রসায়ের রেঞ্জের কুশদ্বীপ বিটের ডিহিলাপুর মৌজা এলাকায় প্রায় ২৫০ থেকে ৩০০ বিঘা বোরো ধানের ওপর রাতভর তাণ্ডবলীলা চালায় হাতির দল।

তুহিন অধিকারী, বাঁকুড়া: ধান তোলার আগে বড় বিপর্যয়। রাতভর ৬০ থেকে ৬২টি হাতির একটি তাণ্ডব চালাল পাত্রসায়ের রেঞ্জ এলাকায় কৃষি জমির উপর। যার জেরে সমস্যায় পড়েছেন কৃষকরা।

রাতভর বাঁকুড়া জেলা পাত্রসায়ের রেঞ্জের কুশদ্বীপ বিটের ডিহিলাপুর মৌজা এলাকায় প্রায় ২৫০ থেকে ৩০০ বিঘা বোরো ধানের ওপর রাতভর তাণ্ডব চালায় হাতির দল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কৃষি জমিতে। জানা যায় গত বছরের ১৯ ডিসেম্বর বাঁকুড়া জেলায় প্রবেশ করেছিল ৬০ থেকে ৬২ টি হাতির একটি দল। দীর্ঘ ১১২ দিন বরজোড়া জঙ্গলে এই হাতিগুলি থাকার পর পুনরায় তারা মেদিনীপুরের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে গতরাতে পাত্রসায়ের ব্লকের ডিহিলাপুর এলাকায় ৬০ থেকে ৬২টি হাতির একটি দল এলাকার ২৫০ থেকে ৩০০ বিঘা ধানজমির উপর রীতিমতো তাণ্ডব চালায়। নষ্ট হয় ধান। মাথায় হাত কৃষকদের। ‌এলাকার কৃষকরা বোরো ধান চাষ করেছেন জমিতে। আর হয়ত কিছুদিনের মধ্যেই এই ধান ঘরে তুলতেন কৃষকরা। কৃষকরা জানাচ্ছেন, মহাজনের কাছে ঋণ করে সর্বস্ব দিয়ে তাঁরা ধান চাষ করেছেন। কেউ কেউ আবার ভাগ চাষীও। এই অবস্থায় সমস্ত ধান নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। এরপরে কীভাবে তাঁরা চাষ করবেন, কীভাবে মহাজনের ঋণ শোধ করবেন কাভাবেই বা সংসার চালাবেন এই ভেবেই রাতের ঘুম উড়েছে তাঁদের। কৃষকদের দাবি, অবিলম্বে কৃষি দফতর এসে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক। তবে এখনও পর্যন্ত কৃষি দফতরের কোনও আধিকারিক এলাকা পর্যবেক্ষণ করতে আসেনি। কৃষকদের আরও অভিযোগ বন দফতর হাতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। তাই হাতি গুলি তাদের নির্দিষ্ট রুট ছেড়ে কৃষি জমিতে চলে এসেছে। ‌আর এইভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা।

দিনকয়েক আগেই ঝাড়গ্রামে দাপিয়ে বেড়ায় দলমার দাঁতালের দল। নয়াগ্রামে হাতির হানায় মৃত্যু হয় বছর পঁয়তাল্লিশের এক মহিলার। মৃতের নাম জলেশ্বরী সিং। নয়াগ্রামে ২০টি হাতির দল আগে থেকেই রয়েছে। দলমা থেকে আসা আরও ২০-২৫টি হাতির দল ঘটনার দিন সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুরে ঢোকে।
পেটবিন্ধি, বাঘুয়াশোল, মালাই, খারবান্দি, বড় আসানবনি এলাকায় তারা দাপিয়ে বেড়ায়। সবজি ও ধান জমিতে ঢুকে ফসল নষ্ট করায় মাথায় হাত চাষিদের। হাতির তাণ্ডবের কথা জানানোর পরেও বন দফতরের দেখা মেলেনি বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। চাষিদের অভিযোগ, ক্ষতিপূরণের আবেদন করেও বছরের পর বছর মেলে না। 

সেরা শিরোনাম

Madan On Abhishek:
"অভিষেকের কাছে আমি বলব, বহু এমন বেআইনি কাজ হয়েছে, যেগুলি আপনি করেছেন", বিস্ফোরক অভিযোগ মদনের
Madan Mitra : 'সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল', মন্তব্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়কের
'সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল', মন্তব্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়কের
West Bengal News Live : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Kolkata Brutal Incident: পেট্রোল খাওয়ানোর চেষ্টা, তারপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করা হল ভিডিও, শহর কলকাতায় নির্মম ঘটনা, গ্রেফতার ৪
পেট্রোল খাওয়ানোর চেষ্টা, তারপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করা হল ভিডিও, শহর কলকাতায় নির্মম ঘটনা, গ্রেফতার ৪

ভিডিও

Municipal Election: আজ হলেও কোনও অসুবিধা নেই, পরে হলেও অসুবিধা নেই: Tapas Roy | BJP | ABP Ananda
JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE
Patna News : বিহারের পাটনায় STF ও পুলিশের এনকাউন্টার, মৃত ৩ দুষ্কৃতী | ABP Ananda LIVE
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচারে সাফল্য় | ABP Ananda LIVE
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget