এক্সপ্লোর

TMC News: প্রাক্তন তৃণমূল নেতাকে দেখেই ডিম, 'চোর চোর' স্লোগান, বাঁচতে পাশেই একটি বাড়িতে আশ্রয়

Bankura News: প্রাক্তন তৃণমূল সভাপতি উদয় সিংহকে লক্ষ্য করে ডিম ছুড়ল স্থানীয়দের একাংশ। উঠল 'চোর চোর' স্লোগান।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বাঁকুড়ায় বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি। সিমলাপাল ব্লকের দুবরাজপুর অঞ্চলের প্রাক্তন তৃণমূল সভাপতি উদয় সিংহকে লক্ষ্য করে ডিম ছুড়ল স্থানীয়দের একাংশ। উঠল 'চোর চোর' স্লোগান। বিক্ষোভ থেকে বাঁচতে একটি বাড়িতে আশ্রয় নেন তৃণমূল নেতা। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকা জুড়ে অবৈধ বালি পাচার থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে যুক্ত উদয় সিংহ। তাঁকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেয় স্থানীয়দের একাংশ। 

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে, ভোট পরবর্তী হিংসা ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার হলেন যুব তৃণমূল নেতা। গ্রেফতার করা হল পাণ্ডবেশ্বরের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিনকে। আদালতে নিয়ে যাওয়ার পথে পাণ্ডবেশ্বর থানার সামনে ধৃত যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। ওঠে 'চোর চোর' স্লোগান। 

জেলবন্দি শাহজাহানের ঘনিষ্ঠর ডেরা থেকে ফের উদ্ধার প্রচুর অস্ত্র, কার্তুজ 

হুমকি, তোলাবাজি থেকে দুর্নীতির অভিযোগ। কোথাও গ্রেফতার হলেন তৃণমূল নেতা, কোথাও পুলিশের জালে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ধৃতদের লক্ষ্য করে ছোড়া হল ডিম। সব মিলিয়ে ডিম বিক্ষোভ অব্যাহত। প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক, পালা বদলের পর রাজ্যে চলছে ধরপাকড়। পাল্লা দিয়ে চলছে ডিম বিক্ষোভ। শুধু ডিম ছোড়া নয়, জেলায় জেলায় সাধারণ মানুষের বিক্ষোভের মুখেও পড়ছেন ধৃত তৃণমূল নেতারা। প্রকাশ্যে উঠছে 'চোর চোর' স্লোগান। 

জনরোষ থেকে বাদ যাচ্ছেন না কেউই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ, উদয়ন গুহ, উজ্জ্বল বিশ্বাস - তাবড় এই তৃণমূল নেতারাও তালিকায় রয়েছেন। সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়ি যাওয়ার সময় ডিম ছোড়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে। সেই শুরু। তারপর একে একে একাধিক ধৃত নেতাকে যেখানেই প্রকাশ্যে পাওয়া গিয়েছে, সেটা থানা থেকে বের করা হোক কিংবা আদালতে পেশের সময় বা আদালতে শুনানির পর বের করার সময় - জনরোষ আছড়ে পড়েছে। ডিম ছোড়ার পাশাপাশি কোথাও উঠেছে 'চোর চোর' স্লোগান, কোথাও আবার ছোড়া হয়েছে কালি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছেই কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। সব্যসাচী দত্তকে একাধিকবার ডিম ছুড়েছেন ক্ষুব্ধ জনতা। 

অন্যদিকে, গ্রেফতার ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খানের স্ত্রী। আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার। গাড়ি করে পালানোর সময় বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে, দাবি পুলিশের। জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ রয়েছে ধৃতের নামে। বেআইনি জমায়েতের আগের রাতে জাহাঙ্গিরের স্ত্রী-র গোপন বৈঠক, সেই গোপন বৈঠকে পরের দিন থানায় জমায়েতের পরিকল্পনা চূড়ান্ত, দাবি পুলিশের। ফলতার মল্লিকপুরে জাহাঙ্গিরের স্ত্রী-র গোপন বৈঠক, দাবি পুলিশের। তারপর থেকেই খোঁজ মিলছিল না জাহাঙ্গির খানের স্ত্রী-র। জাহাঙ্গিরের স্ত্রী-র নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে জোড়া মামলা রুজু করেছিল পুলিশ। ফলতাকাণ্ডে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ২৭ জন। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget