এক্সপ্লোর

Arms Recovered: জেলবন্দি শাহজাহানের ঘনিষ্ঠর ডেরা থেকে ফের উদ্ধার প্রচুর অস্ত্র, কার্তুজ

Arms Recovered: এর আগেও সরবেড়িয়ার কুমড়োখালি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ। সেবারও জেলবন্দি শেখ শাহজাহানের ঘনিষ্ঠর বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল অস্ত্র।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনা : সরবেড়িয়ার কুমড়োখালি থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ। জেলবন্দি শেখ শাহজাহান ঘনিষ্ঠর ডেরা থেকে উদ্ধার অস্ত্র, কার্তুজ। শাহজাহান ঘনিষ্ঠ রমজান শেখকে নিয়ে তল্লাশিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ৬২ রাউন্ড কার্তুজ ও ছোট-বড় মিলিয়ে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। 

বেঙ্গল এসটিএফ- এর তরফে এই অভিযান হয়েছে। কয়েকদিন আগেই এই রমজান শেখকে গ্রেফতার করেছিল বেঙ্গল এসটিএফ। তাকে সঙ্গে নিয়েই শুক্রবার অভিযান চালানো হয় এবং বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, জেলবন্দি শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠর বাড়ি থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। বাসন্তী এক্সপ্রেসওয়ের উপর সরবেড়িয়ার কুমড়োখালিতে। এই এলাকা বাসন্তী থানার আওতাধীন। কী কারণে এত পরিমাণ অস্ত্র এখানে রাখা হয়েছিল, কী উদ্দেশ্য ছিল, এইসব অস্ত্র কোনও অপারেশনে ব্যবহার হয়েছে কিনা বা ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, তা খতিয়ে দেখছেন বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা। 

প্রাক্তন তৃণমূল নেতাকে দেখেই ডিম, 'চোর চোর' স্লোগান, বাঁচতে পাশেই একটি বাড়িতে আশ্রয় 

শেখ শাহজাহান অনেকদিন ধরেই জেলবন্দি। তারপরেও কীভাবে তাঁর চক্র এখনও এত সক্রিয় তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ এর আগেও সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠর বাড়ির পুকুর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। এছাড়াও শেখ শাহজাহানের দখল করা পরিত্যক্ত একটি বাড়ি থেকেও উদ্ধার হয়েছিল অস্ত্র। সরবেড়িয়া, কুমড়োখালি, আকুঞ্জিপাড়া - এই তিন জায়গাতেই চলতি মাসের শুরুর দিকে বড়সড় অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। প্রচুর অস্ত্রও উদ্ধার হয়। গ্রেফতারও করা হয় বেশ কয়েকজনকে। এত পরিমাণ অস্ত্র কেন মজুত করা হয়েছিল, কার কথায় এবং কেন এই বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল - সবটাই খতিয়ে দেখছেন বেঙ্গল এসটিএফ- এর গোয়েন্দারা। 

সওকত মোল্লা গ্রেফতার হওয়ার পরই সন্দেশখালির ৪ জায়গায় বেঙ্গল এসটিএফ- এর তল্লাশি অভিযান চলে। আর তাতেই উদ্ধার হয় প্রচুর অস্ত্র। শেখ শাহজাহানের খাসতালুক সন্দেশখালিকে একের পর এক জায়গায় মিলেছে অস্ত্রভাণ্ডারের খোঁজ। জেলবন্দি সন্দেশখালির একদা ত্রাস শেখ শাহজাহান। কিন্তু নেটওয়ার্কের রিমোট কন্ট্রোল কি এখনও তাঁরই হাতে? বহিষ্কৃত তৃণমূল নেতার খাসতালুক সন্দেশখালিতে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের উঠছে এই প্রশ্ন। জেলে বসে অস্ত্রের নেটওয়ার্ক চালানোর অভিযোগ উঠল সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে। যে রমজান মোল্লাকে নিয়ে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে বেঙ্গল এসটিএফ, সেই ব্যক্তিও শেখ শাহজাহান ঘনিষ্ঠ। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget