এক্সপ্লোর

Bankura News: গভীর রাতে ওয়ার্ডের মধ্যে ভেঙে পড়ল ছাদের অংশ, বাঁকুড়া হাসপাতালে আহত এক রোগী

Bankura Hospital News: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। মঙ্গলবার গভীর রাতে হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে ছাদের বেশ খানিকটা অংশ চাঙড়ের আকারে ভেঙে পড়ে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: অসুস্থতা কাটিয়ে সুস্থ হতে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু সেই হাসপাতালেরই ছাদের চাঙড় পড়ে বিপত্তি বাধল। তার নীচে পড়ে আহত হলেন এক রোগী। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন দুই রোগী (Bankura Hospital News)। কোনও রকমে মাথা বেঁচেছে ওই রোগীদের আত্মীয়দের। গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন রোগীদের পরিবার-পরিজনরা। (Bankura News)

ওয়ার্ডের মধ্যে দু'টি শয্যার উপর খসে পড়ে ছাদের ভারী চাঙড়

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। মঙ্গলবার গভীর রাতে হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে ছাদের বেশ খানিকটা অংশ চাঙড়ের আকারে ভেঙে পড়ে। ওয়ার্ডের মধ্যে দু'টি শয্যার উপর খসে পড়ে ছাদের ভারী চাঙড়, তার আঘাতে আহত হয়েছেন হাসপাতালে ভর্তি থাকা এক রোগী। বাকিরা কোনও রকমে সরে গিয়ে মাথা বাঁচাতে সক্ষম হন। 

ঘটনার সময় সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা জানিয়েছেন, ছাদ থেকে একটু একটু করে গুঁড়ো চুন-বালি পড়তে থাকে রোগীদের গায়ে। ক্রমে নেমে আসতে শুরু করে টুকরো অংশ। তার পর একসময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের বেশ খানিকটা অংশ। তা শয্যায় পড়র আগেই, দুই রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা তফাতে সরে যেতে সফল হন। ফলে মাথা বাঁচে তাঁদের। সরাসরি দু'টি শয্যার উপর ভেঙে পড়ে চাঙড়। 

আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয়, আদালতে জানাল ইডি

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ

তবে দুই রোগী এবং তাঁদের পরিবার মাথা বাঁচাতে পারলেও, একজন রোগী চাঙড়ের আঘাতে আহত হয়েছেন। কিন্তু রোগীভর্তি হাসপাতালের ওয়ার্ডের ভিতর ছাদ খসে পড়ল কেন, আগে থেকে কেন এ ব্যাপারে সতর্ক হননি হাসপাতাল কর্তৃপক্ষ, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোগী এবং তাঁদের পরিবার। গোট ঘটনায় পূর্ত দফতরের নাগরিক বিভাগের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক হয়েছে।

কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠছে। রোগীদের পরিবার-পরিজনরা ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন। এ নিয়ে হাসপাতালের তরফে কোনও সাফাই দেওয়া হয়নি যদিও। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
News Live : দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
BJP Tiranga Yatra:
"ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ..", কটাক্ষ সজলের, ধৃতদের সঙ্গে কাদের যোগসাজশ ? BJP-র তিরঙ্গা যাত্রা থেকে বড় দাবি তাপসের

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget