এক্সপ্লোর

Bankura News: সত্যি হল আশঙ্কা! ধসে পড়ল ICDS কেন্দ্রের ছাদ!

ICDS Centre Collapsed: তৈরি হওয়ার চার বছরের মধ্যে ভেঙে পড়েছে নতুন আইসিডিএস কেন্দ্র। কেন এই আশঙ্কা করেছিলেন অভিভাবকরা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: এখনও চালুই হয়নি ICDS কেন্দ্র। সবে তৈরি হচ্ছিল। চালু হওয়ার আগেই ধসে পড়েছে সেই কেন্দ্রের  গোটা ছাদ। দেওয়ালের অস্বস্তিও আর নেই। এমনই ঘটেছে বাঁকুড়ার (Bankura) তালডাংরায় ময়রা গ্রামে। তৈরি হওয়ার চার বছরের মধ্যে ভেঙে পড়েছে নতুন আইসিডিএস কেন্দ্র।

তাহলে এতদিন কী হল?
চার বছর ধরে ফাঁকাই পড়েছিল ওই আইসিডিএস কেন্দ্র। কারণ অভিভাবকেরা চাননি সেখানে তাঁদের সন্তানদের পাঠাতে। ওই ভবন তৈরির সময়েই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল বারবার। স্থানীয়দের অভিযোগ, সেই অভিযোগে কান দেওয়া হয়নি। কাজ চলেছে নিজের তালে। ফলে ওই কেন্দ্র তৈরির পরেও বিপদের আশঙ্কায় সেখানে বাড়ির বাচ্চাদের পাঠাতে চাননি কেউ। অভিভাবকদের সন্দেহ যে অমূলক ছিল না, তার প্রমাণ মিলল হাতেনাতে। তৈরির চার বছরের মধ্যেই ভেঙে পড়ল সেখানকার ছাদ। যার জেরে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। 

বাঁকুড়ার তালডাংরা ব্লকের ময়রা গ্রাম সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত। দীর্ঘদিন ধরেই এই গ্রামে একটি আইসিডিএস কেন্দ্র চলছিল। কিন্তু তার নিজের ভবন ছিল না। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে আইসিডিএস কেন্দ্রের নিজস্ব ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয় সরকারি তরফে। একশো দিনের কাজের প্রকল্পে ২০১৯ - ২০২০ অর্থবর্ষে একটি পাকা ভবন তৈরি করা হয়। কিন্তু ভবনটি তৈরীর সময়ই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয়রা। কিন্তু সেই সময় প্রশাসন স্থানীয়দের সে দাবিতে কান দেয়নি বলে অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি ওই ভবন যে কোনওদিন ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় ভবনটিতে শিশুদের পাঠাতে অস্বীকার করেন স্থানীয় অভিভাবকরা। ফলে নতুন ওই ভবনে ওই আইসিডিএস চালুই করা যায়নি।

এদিকে নির্মাণের চার বছরের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি এই ভবন ধসে পড়ায় স্থানীয়দের আশঙ্কাই সত্যি হল। ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয়দের দাবি, নির্মাণের সময়ই নির্মাণ সামগ্রীর মানের দিকে প্রশাসন নজর দিলে এমন ঘটনা ঘটত না।

বিজেপি (BJP) যুব মোর্চার বিষ্ণুপুর (bishnupur) সাংগঠনিক জেলার সম্পাদক দেবাশিস ওঝা বলেন, 'শাসক দলের নেতাদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের একাংশ কাটমানি ও আর দুর্নীতিতে যুক্ত থাকাতেই এমন ঘটনা ঘটল।'

অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা ও তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশচন্দ্র রায়। তিনি বলেন, 'ঘটনাটি খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

বাঁকুড়ার জেলাশাসক জানিয়েছেন, তালডাংরার বিডিওর কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ICDS সেন্টারের কাজ সম্পূর্ণ হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন:  'বাদ চাষিরা'!ফড়ে-দাপটের অভিযোগে সরকারি কর্মীদের ঘিরে বিক্ষোভে তৃণমূল কর্মীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget