এক্সপ্লোর

Purulia News: 'বাদ চাষিরা'!ফড়ে-দাপটের অভিযোগে সরকারি কর্মীদের ঘিরে বিক্ষোভে তৃণমূল কর্মীরা

Paddy Procurement:ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের মারধরেরও অভিযোগ উঠেছে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: সরকারিভাবে ন্যায্য মূল্যে ধান ক্রয় করাকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়াল পুরুলিয়ায় (Purulia)। বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরাই। স্থানীয়দের অভিযোগ, চাষিদের বাদ দিয়ে ফড়েরা ধান কিনেছেন। সেই কারণেই বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের মারধরেরও অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার, ঘোঙ্ঘা গ্রাম পঞ্চায়েতের চরগালি গ্রামে ধান কিনতে ক্যাম্প (Paddy Procurement) করা হয়। চাষিদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের দাদাগিরির জেরে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে বাধার সৃষ্টি হচ্ছে। পরে পুলিশ ও কৃষি আধিকারিকের উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে ধান কেনা শুরু হয়।

ন্য়ায্য়মূল্য়ের ধান কেনাতে ফড়ে-রাজ! বারবার এই অভিযোগ উঠেছে নানা জেলায়। এবার একই ঘটনা ঘটল পুরুলিয়ায়। প্রকৃত চাষিদের বাদ দিয়ে, মধ্য়স্থতাকারীদের থেকে ধান কেনার অভিযোগ ঘিরে ধুন্ধুমার।

পুরুলিয়া ২ নম্বর ব্লকের ঘোঙ্ঘা গ্রাম পঞ্চায়েতের চরগালি গ্রামে। সেখানেই বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার, এই চরগালি গ্রামে চাষিদের থেকে ন্য়ায্য়মূল্য়ে ধান কেনার সরকারি ক্যাম্প করা হয়। এরইমধ্য়ে অভিযোগ ওঠে, চাষিদের থেকে না কিনে, ফড়েদের থেকে ধান কেনা হচ্ছে। এরপরই ধান কেনা-বেচা বন্ধ করে দেন এলাকার তৃণমূল নেতা-কর্মীরা। আধিকারিকদের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তৃণমূলের নেতা-কর্মীদের। 

পুরুলিয়া (Purulia News) জেলা পরিষদের তৃণমূল নেতা ও প্রাক্তন কর্মাধ্যক্ষ হলধর মাহাতো বলেন, 'তৃণমূলের কোনও নেতা-মন্ত্রী যদি কিছু করে, সেখানে চোর হয়ে যায়। আধিকারিকরা এইধরনের ডাকাতি করছে। আমাদের দলকে বদনাম দেওয়ার জন্য় কিছু কিছু আধিকারিকরা এই ধরনের কাজ করছে। আমরা চাই অরিজিনাল চাষিদের মাল নেওয়া হোক। ফড়েদের থেকে কেন নেবে?'

কদিন আগে উত্তর ২৪ পরগনাতেও ধান কেনা নিয়ে অভিযোগ উঠেছিল। ধানের গুণগত মান কম বলে কম টাকা দেওয়ার অভিযোগ উঠেছিল সেখানে।

সম্প্রতি দিঘিরহাট সরকারি ধান ক্রয় কেন্দ্রে ফসল বিক্রি করার সময় শর্ত দেওয়া হয়েছিল, কুইন্টাল প্রতি পাঁচ কেজি ধানের দাম বাদ দিতে হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়েছিলেন কৃষকরা। ধান কেনাবেচা বন্ধ রাখা হয়। ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল অশোকনগর থানার পুলিশ। চাষিদের দাবি ছিল, এমনিতে ধান বাদ দেওয়ার নিয়ম নেই। কিন্তু সেখানে ৩ কেজি করে বাদ দেওয়া হতো। সেদিন ৫ কেজি বাদ দিতে চাওয়ায় তুমুল গন্ডগোল তৈরি হয়েছিল।

আরও পড়ুন: নদিয়া থেকে অযোধ্যা, রামমন্দির যাচ্ছে বিশ্বজিতের মুব়্যাল টেরাকোটা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget