এক্সপ্লোর

Bankura: হাতির হাত থেকে ফসল বাঁচাতে বাঁকুড়ার রামকানালি গ্রামে ১২৩ বছর ধরে চলছে গজলক্ষ্মীর আরাধনা

রামকানালি গ্রামে দুর্গাপুজোর চল নেই। তাই বছরভর অপেক্ষা থাকে গজলক্ষ্মী পুজোর।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : লক্ষ্মীপুজোই, তবে একটু অন্যরকম। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই বাঁকুড়ার বেলিয়াতোড়ের রামকানালি গ্রামের মানুষ আরাধনা করেন গজলক্ষ্মীর। হাতির হাত থেকে বাঁচাতে হবে লক্ষ্মীরূপী ফসল! তাই একইসঙ্গে লক্ষ্মী ও গজরাজকে তুষ্ট রাখার চেষ্টা। সেই চেষ্টারই ফল স্বরূপ বাঁকুড়ার রামকানালি গ্রামে ১২৩ বছর ধরে হয়ে আসছে গজলক্ষ্মীর আরাধনা, এমনটাই জানালেন গ্রামবাসীরা।

এই পুজো ঘিরে, আজও বেলিয়াতোড়ের ১০-১৫টি গ্রামের মানুষ মাতেন আনন্দে। প্রতি বছর জাঁকজমক করে রামকানালি গ্রামে পুজো হয় গজলক্ষ্মীর। করোনা আবহে, গত দু’বছর আড়ম্বর খানিক কমলেও, উৎসাহের অভাব নেই গ্রামবাসী। কারণ, রামকানালি গ্রামে যে দুর্গাপুজোর চল নেই। তাই বছরভর অপেক্ষা থাকে গজলক্ষ্মী পুজোর। 

প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আরাধনা হয় গজে উপবিষ্ট দেবীর। এবারও শুরু হয়েছে পুজো। অনন্যা রূপে মাকে সাজিয়ে চলছে পুজো-অর্চনা। বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের রামকানালি গ্রাম। জঙ্গলঘেরা গ্রামে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে জঙ্গল ও বন্যপ্রাণ। শত বছর আগেও এই গ্রামে যেমন হাতির উপদ্রুব ছিল, আজও তাই। বাঁকুড়ার রামকানালির বাসিন্দাদের কথায়, 'পূর্বপুরুষরা এই পুজো করে এসেছে। হাতির উপদ্রব ছিল। লক্ষ্মীর সঙ্গে হাতিরও পুজো করি। যাতে হাতিরা শান্ত থাকে।'


Bankura: হাতির হাত থেকে ফসল বাঁচাতে বাঁকুড়ার রামকানালি গ্রামে ১২৩ বছর ধরে চলছে গজলক্ষ্মীর আরাধনা

এমনিতেই গত এক সপ্তাহ ধরে যে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতি। দিন-রাতের বালাই নেই, যখন তখন গ্রামে ঢুকে ফসলের ক্ষতি করে হাতির পাল।
তাই ভক্তির পাশাপাশি এই পুজোয় মিশে ভয়ও। সেই ভয় ও ভক্তি থেকেই লক্ষ্মী ও গজরাজকে তুষ্ট রাখার চেষ্টা করে চলেছেন গ্রামবাসী। একরাশ ভয়ের মাঝে ভক্তির সুরে বাসিন্দারা বলছেন, 'হাতিরা ভীষণ দাপিয়ে বেড়াচ্ছে। ভালো করে আরাধানা করে বলব, ওদের যেন সরিয়ে দেয়।' গজলক্ষ্মীর আরাধনার মাঝেই প্রত্যাশা যেন লক্ষ্মী ও গজরাজ দু'জনেই তুষ্ট থাকেন।

আরও পড়ুন- দলমার দাঁতালের উপদ্রব, দিশেহারা বাঁকুড়ার গ্রামবাসীরা

আরও পড়ুন- পথে নামল গজরাজ, বেঁধে গেল হুলুস্থুল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget