এক্সপ্লোর

Jhargram : পথে নামল গজরাজ, বেঁধে গেল হুলুস্থুল, দেখুন ভিডিও

শেষমেষ বন দফতরের কর্মীরা গিয়ে দলছুট দাঁতালকে কব্জা করে জঙ্গলে ফিরিয়ে দেন।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: সাত সকালে ঝাড়গ্রাম শহর লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কে দাপিয়ে বেড়াল দলমার দলছুট দাঁতাল। হেঁটে বেড়াল এদিক-ওদিক। এদিন বালিভাষা এলাকায় হাতির দাপাদাপিতে একঘণ্টা জাতীয় সড়কে বন্ধ রইল যান চলাচল। শেষমেষ বন দফতরের কর্মীরা গিয়ে দলছুট দাঁতালকে কব্জা করে জঙ্গলে ফিরিয়ে দেন।



অন্যদিকে, ডুয়ার্সের কারবালা চা বাগানে নালায় পড়ে যায় হস্তিশাবক। আটকে পড়ে হস্তি শাবক। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ডুয়ার্সের কারবালা চা বাগানের ঘটনা। বিন্নাগুড়ি স্কোয়াডের বন কর্মীরা ছুটে যান।  বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায়,  জলপাইগুড়ি অননারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী সহ বন কর্মীরা গিয়ে দেখেন, নালায় আটকে আছে হাতিটি ।  হস্তি শাবক কে নালা থেকে উদ্ধারের চেষ্টা শুরু করেছেন। বনকর্মী দের অনুমান তাঁদের অনুমান, পাশেই রেতি জঙ্গল থেকে রাতে চা বাগানে ঢোকে হাতির দল। তাদের সঙ্গে হস্তিশাবক নালা পেরোতে গিয়ে পড়ে যায়। কয়েকঘণ্টার চেষ্টায় হস্তিশাবককে উদ্ধার করে আজ সকালে জঙ্গলে ফেরান বন কর্মীরা।

লোকালয়ে ঢুকে পড়ে হাতি। তারপর শুরু হল তাণ্ডব। ফের হাতির হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির হল বাঁকুড়া জেলায়। বৃহস্পতিবার রাতে আচমকাই একটি দলছুট দাঁতাল বড়জোড়ার জঙ্গল থেকে ঢুকে পড়ে বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিট এলাকায়। এরপর একের পর এক দোকানের দরজা ও শাটার ভাঙে হাতিটি। গত ১৯ অগাষ্ট খাবারের সন্ধানে বাঁকুড়ার সোনামুখী এলাকায় হাজির হয় দলমার দাঁতাল দল। পরে দলটি বিভিন্ন ভাগে ভাগ হয়ে বৃন্দাবনপুর রেঞ্জ হয়ে বারোটি হাতি হাজির হয় বড়জোড়া রেঞ্জে। এই বারোটি হাতির মধ্যে তিনটি হাতি দলছুট হয়ে পড়ে। এই তিনটি দলছুট হাতির আক্রমণে এখন ঘুম ছুটেছে বাঁকুড়ার বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষের। শুক্রবার ভোরের দিকে একটি দলছুট হাতি আচমকাই হাজির হয় বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর ও সাগরাকাটা এলাকায়। খাবারের সন্ধানে হাতিটি একের পর এক মোট চারটি দোকানে হানা দিয়ে দরজা ও শাটার ভেঙে দোকানের ভেতর থাকা সামগ্রী খেয়ে চম্পট দেয়। আসা-যাওয়ার পথে বিস্তীর্ণ কৃষিজমির ধান মাড়িয়ে নষ্ট করে দেয় হাতিটি

 

সেরা শিরোনাম

প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget