এক্সপ্লোর

Bankura News: কাশ্মীরে তুষারঝড়ে বাঁকুড়ার সেনা জওয়ানের মৃত্যু

Bankura Army Death: কাশ্মীরে তুষারঝড়ে মৃত্যু হল বাঁকুড়ার সেনা জওয়ান সৌভিক হাজরার, সৌভিকের মৃত্যু সংবাদ গ্রামে এসে পৌঁছাতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম।

পূর্ণেন্দু সিংহ,বাঁকুড়া: কাশ্মীরে (Kashmir) তুষারঝড়ে মৃত্যু হল বাঁকুড়ার (Bankura) সেনা জওয়ান সৌভিক হাজরার (Souvik Hazra)। মৃত্যুকালীন বয়েস হয়েছিল ২১ বছর। গতকাল কাশ্মীরের মাচাল সেক্টরে  টহল দেওয়ার সময় আচমকাই তুষার ঝড় শুরু হয়। সেই তুষার ঝড়ে গুরুতর আহত হন সৌভিক হাজরা। গতকালই তাঁকে নিয়ে যাওয়া হয় কুপওয়ারা মিলিটারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় সৌভিকের।

শনিবার সকালে সৌভিকের মৃত্যুর খবর এসে পৌঁছায় বাঁকুড়ার ওন্দা থানার খামারবেড়িয়া গ্রামে সৌভিকের বাড়িতে। সৌভিকের মৃত্যু সংবাদ গ্রামে এসে পৌঁছাতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম। পরিবার সূত্রে জানা গিয়েছে, সৌভিকের যখন বয়স মাত্র পাঁচ মাস সে সময় তাঁর মা দিপালী হাজরা অসুখে মারা যান। তারপর থেকে সৌভিক খামারবেড়িয়া গ্রামে মামার বাড়িতেই বড় হয়েছেন। কোলে পিঠে করে তাঁকে বড় করে তোলেন দিদিমা বাসন্তী বন্দ্যোপাধ্যায়।

২০১৯ সালে ওন্দা থানা মহাবিদ্যালয়ে স্নাতক স্তরে দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই সেনাবাহিনীতে যোগ দেন সৌভিক। নাসিকে প্রশিক্ষণ সেরে প্রথমে পাঞ্জাব, পরে আসাম ও শেষে কাশ্মীরে নিযুক্ত হন। পুজোর আগে এক মাসের ছুটি নিয়ে খামারবেড়িয়া গ্রামে আসেন। পুজোর ছুটি কাটিয়ে ভাইফোঁটার দিন তুতো দিদি ও বোনেদের কাছে ভাইফোঁটা নিয়ে সেদিনই কাশ্মীরে ফিরে যান সৌভিক। শুক্রবার সন্ধ্যাতেও কাশ্মীর থেকে ভিডিও কলে পরিবারের সাথে কথা বলেন তিনি।

খামারবেড়িয়া গ্রামের মানুষ এখন বিস্বাসই করতে পারছেন না,' মা মরা হাসিখুশি' সৌভিকের এই মর্মান্তিক মৃত্যু। জানা গেছে আজই সৌভিকের কফিনবন্দী দেহ বিমানে আনা হতে পারে দমদম বিমান বন্দরে। সেখান থেকে সেনাবাহিনীর দেহ নিয়ে যাওয়ার কথা খামারবেড়িয়া গ্রামে। গ্রামের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সৌভিককে শেষ দেখার জন্য। অবশেষে সৌভিক হাজরার কফিনবন্দি মৃতদেহ খামার বেড়ার বাড়িতে এসে পৌঁছায়। 

আরও পড়ুন, 'বাংলার মহিলারা জেগে উঠেছে', অখিল ইস্যুতে বিজেপি মহিলা মোর্চার মিছিলে প্রতিবাদে লকেটরা

অক্টোবরে, উত্তরাখণ্ডের উত্তরকাশীতে তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হয় রাজ্যের দুই শিক্ষার্থী পর্বতারোহীর। মহেশতলার অমিত কুমার সাউয়ের দেহ পৌঁছয় বাড়িতে।আরেক শিক্ষার্থী পর্বতারোহী সন্দীপ সরকারের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।  কথা ছিল, পর্বতারোহনের প্রশিক্ষণ সেরে ১২ অক্টোবর পরিবারের কাছে ফিরবেন। তার দু দিন আগেই বাড়ি ফিরে এলেন মহেশতলার অমিত কুমার সাউ। তবে জীবিত নয়, ফেরে তাঁর কফিনবন্দি নিথর দেহ। একই অভিযানে প্রাণ হারান তাঁর সহযাত্রী, নিউ ব্যারাকপুরের সন্দীপ সরকারও।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৫০ থেকে ৬০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, হলুদ সতর্কতা জারি, রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস
৫০ থেকে ৬০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, হলুদ সতর্কতা জারি, রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস
West Bengal Assembly Election 2026: বিবাহবহির্ভূত সম্পর্কের জের, ভোটের আগে খুন বিজেপি কর্মী
বিবাহবহির্ভূত সম্পর্কের জের, ভোটের আগে খুন বিজেপি কর্মী
Burdwan Election:
"আগের বারে ভোট দিতে দেয়নি", ক্ষোভ উগরে দিলেন ভোটার, আস্থা ফেরাতে পথে জেলাশাসক ও পুলিশ সুপার!
Humayun Kabir: ছাব্বিশেই জোটের ঘোষণা, হুমায়ুন কবীরের হাত শক্ত করতে কলকাতায় আসাদউদ্দিন ওয়েসি!
ছাব্বিশেই জোটের ঘোষণা, হুমায়ুন কবীরের হাত শক্ত করতে কলকাতায় আসাদউদ্দিন ওয়েসি!

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
Embed widget