এক্সপ্লোর

Locket Chatterjee: 'বাংলার মহিলারা জেগে উঠেছে', অখিল ইস্যুতে বিজেপি মহিলা মোর্চার মিছিলে প্রতিবাদে লকেটরা

Locket on Akhil: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির কু-মন্তব্যের প্রতিবাদে কলেজ স্কোয়ারে বিজেপি মহিলা মোর্চার মিছিল। কী বললেন লকেট ?

কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে(President Draupadi Murmu) নিয়ে অখিল গিরির কু-মন্তব্যের প্রতিবাদে কলেজ স্কোয়ারে বিজেপি মহিলা মোর্চার মিছিল। রয়েছে পুলিশি নিরাপত্তা। বিজেপি সূত্রে খবর, মিছিলে হাঁটার কথা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়দের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে বিজেপির মহিলা মোর্চার মিছিল। সেখানে পথসভা করবে বিজেপি নেতৃত্ব। এদিন এই ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

লকেট চট্টোপাধ্যায় এদিন বলেন, 'প্রচুর মহিলা, তারা ট্রেনে -বাসে চড়ে, এখানে এসেছেন। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যেভাবে অপমানজনক মন্তব্য করা হয়েছে, বাংলার মহিলারা জেগে উঠেছে। একের পর এক বাংলার মহিলাদের উপর অত্যাচার, এসএসসিতে যারা টেট পাশ করেও বসে আছে, মহিলারা বাচ্চা কোলে নিয়ে বসে আছে। পুলিশ তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। মহিলাদের উপর  এই ধরণের অত্যাচার মহিলা সহ্য করবেন না বলেই, আজকে সব মহিলারা এসেছেন। পুলিশ যদি বাধা দেয় তাহলে কী করবেন, প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ যদি বাধা দেয়, আমাদেরও সেরকমভাবে চলবে।' পাশাপাশি, এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, অখিল গিরির বিরুদ্ধে প্রতিবাদে গলা মিলিয়েছেন। 

রাষ্ট্রপতি  অবমাননা ইস্যুতে বিধানসভায় বিজেপির (BJP) মুলতুবি প্রস্তাব খারিজ। আজ মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ নিয়ে বিধানসভায় আলোচনা করার দাবি বিরোধী দলের। বিজেপির সংসদীয় কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভ দেখায় বিজেপি। বিধানসভার অধিবেশন শেষ হতেই বেরিয়ে এসে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikari)।  

প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে।অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। 

অন্যদিকে, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’। জাতীয় মহিলা কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন সৌমিত্র খাঁ। পাশাপাশি রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির গ্রেফতারি দাবিও জানিয়েছেন তিনি।  অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য। 

আরও পড়ুন, 'বাবার' প্রসঙ্গ টেনে শুভেন্দুকে আক্রমণ সওকতের

অখিল গিরি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'আমরা কালো সাদায় বিশ্বাস করি না, মানুষকে নিয়ে চলাই আমাদের ধর্ম'। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অখিল গিরির যে মন্তব্য নিয়ে বিতর্ক তা অবাঞ্ছিত। এ বিষয়ে দুঃখপ্রকাশ করে তিনি যা বলার বলেছে। গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত বিষয়। দলের বক্তব্যর কোনও যোগ নেই। মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মহিলাদের সম্মান দেন। রাষ্ট্রপতিকে তো বটেই। এই অখিলবাবুকে লাগাতার আক্রমণ করেছেন শুভেন্দু। উনি এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। আমি ডিফেন্ড করছি না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকেও তো যা তা ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতারা।'  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? আবাসন থেকে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? আবাসন থেকে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget