এক্সপ্লোর

Bankura News: প্রবল বৃষ্টিতে জলের তলায় চাষের জমি, মাথায় হাত বাঁকুড়ার কৃষকদের

Crops Damage: ডিসেম্বরের গোড়াতে বাঁকুড়া জেলায় এখন আমন ধান কাটার মরশুম চলছে। বহু জমিতে ধান কাটা অবস্থায় পড়ে রয়েছে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মিগজাউমের জেরে লাগাতার বৃষ্টি এরাজ্যেও। যার জেরে এবার ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা। বাঁকুড়া (Bankura) জেলায় আমন ধান ও আলু চাষে ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা: আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি হয়েছে ৪৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতেই কার্যত ডুবে গিয়েছে জেলার বিভিন্ন প্রান্তের ধান ও আলুর জমি। ডিসেম্বরের গোড়াতে বাঁকুড়া জেলায় এখন আমন ধান কাটার মরশুম চলছে। বহু জমিতে ধান কাটা অবস্থায় পড়ে রয়েছে। কিছু জমিতে এখনও বাকি।জমিতে জল জমে যাওয়ায় এই কাটা ধান এখন জলে ডুবে রয়েছে। ফলে ধানে অঙ্কুর হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। অন্যদিকে বাঁকুড়ার কোতুলপুর, জয়পুর, সোনামুখী,  বিষ্ণুপুর, সিমলাপাল ও তালডাংরা সহ বিভিন্ন ব্লকে এখন আলু বসানোর ভরা মরশুম চলছে। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই জমিতে বসানো আলু পচে যাওয়ার আশঙ্কা। পাশাপাশি এখনও যেসব ছবিতে আলু বসানো বাকি, সেখানে চাষের কাজ বেশ কিছুটা পিছিয়ে যাবে।  

দক্ষিণ ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ফের পরিণত হয়েছে নিম্নচাপে। যার পরোক্ষ প্রভাব পড়েছে এরাজ্যেও। মিগজাউমের প্রভাবে রাজ্য়ে আচমকা উধাও শীত। বুধবার থেকেই মুখ ভার আকাশের। সঙ্গে মাঝেমধ্যেই মানছে বৃষ্টিও। বৃহস্পতিবার সকালেও বৃষ্টিতে ভিজল কলকাতা। এদিন বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। বাঁকুড়া তো বটেই একটানা বৃষ্টিতে মাথায় হাত পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কৃষকদের। ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে বীরভূমে আগাম সতর্কবার্তা জারি করেছিল রাজ্য় কৃষি দফতর। কিন্তু, ভিজে থাকা ধান কাটায় সমস্য়া হওয়ায় এবং একসঙ্গে এত ধান রাখার জায়গা না থাকায় এখনও ২০ শতাংশ ফসল এখনও মাঠে পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাঁদের সংশ্লিষ্ট বিমার আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলার কৃষি অধিকর্তা।

এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে,শুক্রবার থেকেই আবহাওয়া পরিবর্তন হবে। শনিবার থেকে ফিরতে পারে শীতের আমেজ।আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে। তবে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: Robotic Surgery: স্বাস্থ্য পরিষেবার মুকুটে নতুন পালক, SSKM-এ শুরু হতে চলেছে রোবোটিক সার্জারি

সেরা শিরোনাম

রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget