এক্সপ্লোর

Robotic Surgery: স্বাস্থ্য পরিষেবার মুকুটে নতুন পালক, SSKM-এ শুরু হতে চলেছে রোবোটিক সার্জারি

West Bengal News: অনেক কম রক্তপাত ঘটিয়ে সূক্ষ্ম জায়গায় নির্ভুলভাবে সেরে ফেলা হচ্ছে জটিল অস্ত্রোপচার। খুব শিগগিরই এই দৃশ্য দেখা যাবে এরাজ্যের SSKM-এ।

কলকাতা: খুব শিগগিরই রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে (SSKM) চালু হতে চলেছে রোবোটিক সার্জারি (Robotic Surgery)। সব ঠিক থাকলে নতুন বছরেই গোড়া থেকেই তা চালু হতে পারে।

স্বাস্থ্য পরিষেবার মুকুটে এবার নতুন পালক: থ্রিডি স্ক্রিনে চোখ রেখে বসে রয়েছেন চিকিৎসক। রোবটের সরু হাত তাঁর নির্দেশ মতো পৌঁছে যাচ্ছে রোগীর শরীরের সূক্ষ্ম অংশে। অনেক কম রক্তপাত ঘটিয়ে সূক্ষ্ম জায়গায় নির্ভুলভাবে সেরে ফেলা হচ্ছে জটিল অস্ত্রোপচার। খুব শিগগিরই এই দৃশ্য দেখা যাবে এরাজ্যের এসএসকেএমে। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার এই উৎকর্ষ কেন্দ্রে এবার রোবটিক সার্জারি শুরু হতে চলেছে। নতুন আউটডোর ভবনের একটি তলে বিশেষ অপারেশন থিয়েটার তৈরির কাজ শেষ।কোন সংস্থার যন্ত্রের সাহায্যে রোবোটিক সার্জারি হবে, তা এখনও চূড়ান্ত হওয়া বাকি আছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত টেন্ডার প্রকাশ করেছে এসএসকেএম।

বহু বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির ব্যবস্থা আছে। কিন্তু এরাজ্যের কোনও সরকারি হাসপাতালে এখনও পর্যন্ত এই ব্যবস্থা নেই। এসএসকেএমই হতে চলেছে রাজ্যের প্রথম সরকারি হাসপাতাল, যেখানে রোবট-সহায়তা অস্ত্রোপচার পদ্ধতি চালু হবে। কম খরচে, নিখুঁতভাবে অতি সূক্ষ্ম এবং অনেক কম রক্তপাতহীন অস্ত্রোপচার করা সম্ভব রোবট প্রযুক্তির সাহায্যে। হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত বলেন, “সূক্ষ্ম অপারেশন। হাত অনেক সময় ঠিকমত ঘোরে না। রক্তপাত কম হবে।’’

চিকিৎসকরা বলছেন, রোবোটিক সার্জারি প্রযুক্তিতে বিশেষভাবে উপকৃত হবেন ক্যানসার আক্রান্ত রোগীরা। এসএসকেএম সূত্রে খবর, এক একটি রোবটের দাম প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা।  নাম রোবোটিক সার্জারি হলেও রোবটই এখানে শেষ কথা নয়। রোবটের নিয়ন্ত্রক হিসেবে থাকেন শল্য চিকিৎকরাই। কম্পিউটার স্টেশনে বসে রোবোটিক হাতের গতিবিধি নিয়ন্ত্রণ করেন তাঁরা। এসএসকেএম সূত্রে খবর, পুরো বিষয়টি হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে চিকিৎসকদের। SSKM সূত্রে খবর, রোবোটিক সার্জারির বিষয়টি তত্ত্বাবধানের জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এমএসভিপি সহ বিভিন্ন বিভাগের প্রধানরা রয়েছেন ওই কমিটিতে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: Hooghly News: সিঙ্গুরের মাটিতে প্রথম সরষের বীজ ছড়িয়েছিলেন কে? স্কুলের প্রশ্নে বিতর্ক

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget