এক্সপ্লোর

Bankura News: রাত পেরোলেই বাড়িতে জোড়া বিয়ে, হাতির আতঙ্কে ঘুম উড়ল পরিবারের

Bankura Elephants Attacked in Wedding: জঙ্গলে হাতি আর গ্রামে বিয়ে বাড়ি ! হাতির আতঙ্কে বিয়ে বাড়ি নিয়ে ঘুম উড়ল পরিবারের। যদিও 'চিন্তা নেই' বলেই আশ্বাস বন দফতরের।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: জঙ্গলে হাতি আর, গ্রামে বিয়ে বাড়ি ! হাতির আতঙ্কে (Elephants) বিয়ে বাড়ি নিয়ে ঘুম উড়ল পরিবারের (Family)। যদিও 'চিন্তা নেই' বলেই আশ্বাস বন দফতরের (Forest Department)। হাতির আতঙ্কে একদিকে যখন কৃষকরা জেরবার, ঠিক তখনই আতঙ্ক ছড়াল বিয়ে বাড়ির আসরে। একই বাড়িতে জোড়া বিয়ে বাড়িকে ঘিরে হাতির আতঙ্কে কাঁটা পরিবার। বন দফতরের কাছে নির্ভয়ে ও সুষ্ঠভাবে বিয়ে বাড়ি সম্পন্ন করতে দ্বারস্থ পরিবার।

 হাতির আতঙ্কে ঘুম উড়ল পরিবারের

রাত পেরোলেই পরিবারে রয়েছে জোড়া বিয়ে বাড়ি। বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের জঙ্গল লাগোয়া কদমা গ্রামের মণ্ডল পরিবারে এখন বিয়ে বাড়ির ব্যস্ততা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে প্যাণ্ডেলের কাজ। অনেকে আত্মীয় এসে যাওয়াতে গম গম করছে পুরো বাড়ি। এখন অনেক অতিথির আসাও বাকি। এর মাঝেই বড় সমস্যায় পড়েছে মন্ডল পরিবার। কাল থেকেই সকলেই হাজির হওয়ার কথা। মঙ্গলবার বিয়ে বাড়ির আসর। কিন্তু হাতির পাল নিয়ে এখন চিন্তা বাড়িয়েছে মন্ডল পরিবারে। গ্রামের অদূরে ঘাটি গেড়ে রয়েছে পাল পাল হাতি। বেশ কয়েকদিক আগেই গ্রামেও ঢুকে পড়ে হাতির দল।

যদি বিয়ে বাড়িতে ঢুকে পড়ে হাতির পাল !

এখনও গ্রামের রাস্তায় ও মাঠে হাতির পায়ের ছাপ স্পষ্ট। কয়েকদিন আগেই বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় জোড়া মৃত্যুর । তারপর থেকেই প্রতিদিন নিয়মিত বিভিন্ন গ্রামে ঢুকে বাড়ি ঘর ভাঙ্গছে হাতির পাল। আবার কোনও গ্রামে ফসলের ক্ষেতে ঢুকে তাণ্ডবলীলা চালাচ্ছে গজরাজ বাহিনী। স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে কোদমা গ্রামের মণ্ডল পরিবারে। যদি বিয়ে বাড়িতে ঢুকে পড়ে হাতির পাল ! যদি হাতির ভয়ে নিমন্ত্রিত অতিথিরা না আসতে পারে ! শুধু এই চিন্তায় এখন অস্থির মন্ডল পরিবার। এখন জোড়া বিয়ে কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে চিন্তায় পরিবার। বিয়ে বাড়ি যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার আবেদন নিয়ে বনদফতরের দ্বারস্থ এখন মন্ডল পরিবার। বনদফতরের কাছে হাতি গুলিকে অন্যত্র সরানোর দাবি করেছেন পরিবার। বনদফতরের তরফে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন, ডিভোর্সে সম্মতি, আদালতে সৌমিত্র ও সুজাতা

 ঢুকে পড়েছিল ৩৫টি হাতির একটি দল

গতবছর জলপাইগুড়িতে বানারহাটে একটি চা বাগানে ঢুকে পড়েছিল ৩৫টি হাতির একটি দল। এবার মেটেলিতে (Meteli) শ্রমিক আবাসনে হামলা চালাল একটি হাতি (Elephant)। শুধু তা-ই নয়, ঘরের দেওয়াল ভেঙে ঢুকে সাবাড় করল খাদ্যদ্রব্য। নষ্ট করে দেয় ঘরের যাবতীয় আসবাবপত্র। আতঙ্কে বাড়ির লোক পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসা চা বাগানের বাসা লাইনে। এর জেরে চা বাগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রের খবর, রাত সাড়ে ১১টা নাগাদ সংলগ্ন চাপরামারী জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয়ে আসে এলাকায়। এলাকার মনি বিশ্বকর্মার আবাসে হামলা চালায় হাতিটি। বাড়িঘর গুঁড়িয়ে দেয়। রাত প্রায় ১টা নাগাদ খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা বাগানে এসে হাতিটিকে ফের জঙ্গলে পাঠায়।

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget