এক্সপ্লোর

Bankura News: বছরের প্রথম কালবৈশাখীতে লণ্ডভণ্ড বাঁকুড়া শহরের একাংশ

Kalbaisakhi: গতকাল রাতের কালবৈশাখী ঝড়ে বাঁকুড়া শহরের বেশ কিছু এলাকা বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ঝড়ে প্রায় কুড়ি থেকে বাইশটি বাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গতকাল রাতের কালবৈশাখী (Kalbaisakhi) ঝড় ক্ষতিগ্রস্থ রাজ্যের বেশ কিছু জেলা। জানা গিয়েছে, বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বাঁকুড়া (Bankura) শহরের একাংশ। ক্ষতিগ্রস্থ হয়েছে বাইশটি বাড়ি। কোনও বাড়ির চালে থাকা অ্যাজবেস্টার্স গুঁড়িয়ে গিয়েছে। আবার কোনও বাড়ির চাল ঝড়ের দাপটে উড়ে গিয়েছে কুড়ি মিটার দূরে। শুক্রবার বিকেলের পর থেকে এভাবেই বাঁকুড়া শহরে তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। 

কালবৈশাখী ঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতের কালবৈশাখী ঝড়ে বাঁকুড়া শহরের বেশ কিছু এলাকা বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ঝড়ে প্রায় কুড়ি থেকে বাইশটি বাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। আজ স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান বাঁকুড়া পুরসভার পদাধিকারীরা। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্থদের সাহায্যের আশ্বাস দেওয়া হয় তাঁদের পক্ষ থেকে।

জানা যাচ্ছে, গতকাল বিকেলের পর বাঁকুড়ায় আছড়ে পড়ে কালবৈশাখী। প্রায় মিনিট কুড়ির প্রবল ঝড় ও বৃষ্টিতে বাঁকুড়া শহরের একাধিক এলাকায় গাছ পড়ে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে একাধিক এলাকা। ঝড়ে উড়ে যায় বাঁকুড়া পুরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের রাজগ্রাম এলাকার একাধিক বাড়ির খড়, টিন,  টালি ও অ্য়াজবেস্টার্সের চাল। গৃহহীন হয়ে পড়েন বেশ কয়েকটি পরিবার মানুষ। আজ সকালে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলারদের নিয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় যান বাঁকুড়ার উপ পুরপ্রধান হীরালাল চট্টরাজ। ক্ষতিগ্রস্থদের সাময়িক ত্রিপল ও শুকনো খাবারের ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি নথিপত্র খতিয়ে দেখে সরকারী প্রকল্পের বাড়ি তৈরী করে দেওয়ার আশ্বাস দিয়েছে বাঁকুড়া পুরসভা। 

আরও পড়ুন - Mao Poster:'গড়বেতায় মাওবাদী-পোস্টারকাণ্ডে ধৃতরা BJP কর্মী,' TMC বিধায়কের দাবি ঘিরে তরজা।Bangla News

অন্যদিকে, গতকাল রাতের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা। যে খবর পাওয়া গিয়েছে, তাতে জানা যাচ্ছে, গতকাল রাতের কালবৈশাখী ঝড়ের দাপটে বহু এলাকা এখনও বিদ্যুৎহীন। তার সঙ্গে ঝড়ে গাছ পড়েও বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। ঝড়ের ফলে আহত হয়েছেন ৩জন। জানা গিয়েছে, আহত তিন ব্যক্তিকে ভর্তি করা হয়েছে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget