এক্সপ্লোর

Dwarkeswar River: দ্বারকেশ্বর নদে স্নানে নেমে তলিয়ে গেলেন মহিলা

Dwarakeshwar river Woman Missing : দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল ডিফেন্স ও বাঁকুড়া সদর থানার পুলিশ।

পূর্ণেন্দু সিংহ,বাঁকুড়া: দ্বারকেশ্বর নদে (Dwarkeswar River) স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ মহিলা। চলছে তল্লাশি।ফের দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল এক মহিলা (Lady)। ঘটনা বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের কেঞ্জাকুড়া সঞ্জীবনী ঘাটের।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, স্থানীয় কেঞ্জাকুড়া গ্রামের বছর ৩৯ -র সীমা দত্ত নামে এক মহিলা স্নান করতে গিয়েছিলেন দ্বারকেশ্বর নদের ওই ঘাটে। এরপরে দ্বারকেশ্বর নদের স্রোতে তলিয়ে যান তিনি। তারপর থেকে তাঁর আজ খোঁজ পাওয়া যায়নি। সকাল ৮ টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উদ্ধার কার্য্যে নামে স্থানীয় মানুষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল ডিফেন্স ও বাঁকুড়া সদর থানার পুলিশ। নিখোঁজ মহিলার খোঁজে নদী বক্ষে চলছে জোরদার তল্লাশি।প্রসঙ্গত, দ্বারকেশ্বর নদের জলের তোড়ে এবার ভেঙে পড়ে বাঁকুড়ার ভাদুল সুরপানগর কজওয়ে। গতকাল থেকেই ওই কাজওয়ের ওপর দিয়ে নদের জল বইতে শুরু করে। আজ সকালে কজওয়ের একাংশ ভেঙে পড়ায় ওই সেতু দিয়ে  ভাদুল সুরপানগর যোগাযোগ  বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, দ্বারকেশ্বর নদের এক পাড়ে রয়েছে বাঁকুড়া শহর। অন্য পাড়ে রয়েছে ভাদুল, সুরপানগর, সোনাতপল, বালিয়াড়া সহ দশ বারোটি গ্রাম। এই গ্রামগুলির মানুষকে বাজার হাট থেকে শুরু করে স্কুল-কলেজ অফিস-আদালত সহ বিভিন্ন কাজে  প্রতিদিন নিত্য  যাতায়াত করতে হয় বাঁকুড়া শহরে। বাঁকুড়ার শহরের বিভিন্ন বাজারে সরবরাহ করা সবজির একটা বড় অংশও আসে ওই গ্রামগুলি থেকে। যাতায়াতের সুবিধার জন্য আজ থেকে কয়েক বছর আগে ভাদুল ও সুরপানগরের মাঝে দ্বারকেশ্বর নদের ওপর একটি কজওয়ে তৈরি করে রাজ্য সরকার। প্রতিবছর বর্ষায় সেই কজওয়ে ক্ষতিগ্রস্থ হয়। বর্ষা পেরোলেই ফের কজওয়ে মেরামতি করে তা দিয়ে যাতায়াত শুরু হয়।

আরও পড়ুন, ঘুলঘুলি ভেঙে হাওড়ার কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

চলতি বছর এতদিন পর্যন্ত ওই কাজওয়ের ওপর দিয়ে যাতায়াত করছিলেন দারকেশ্বর নদের অপর পাড়ে থাকা  গ্রামগুলির মানুষেরা। বুধবার থেকে বাঁকুড়ায় নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হওয়ায় জল বাড়তে শুরু করে দ্বারকেশ্বর নদে। গতকাল দ্বারকেশ্বর নদের জল স্তর বৃদ্ধি পাওয়ায় ওই কজওয়ের এর একাংশ ডুবে যায়। আজ সকালে দেখা যায় ওই কজওয়ের একাংশ জলের তোড়ে ভেঙে পড়েছে। স্থানীয়দের দাবি কজওয়ে ভেঙে পড়ায় এখন বাধ্য হয়ে প্রায় ১০ কিলোমিটার ঘুরে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়া শহরে তাঁদের যাতায়াত করতে হবে।  স্বাভাবিক ভাবেই চূড়ান্ত সমস্যায় পড়েছেন ওই গ্রামগুলির মানুষ। তাঁদের দাবি সমস্যার স্থায়ী সমাধানে অবিলম্বে দ্বারকেশ্বর নদের ওপর ভাদুল ও সুরপানগর এর মাঝে উঁচু পাকা সেতু তৈরী করা হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget