এক্সপ্লোর

Howrah News: ঘুলঘুলি ভেঙে হাওড়ার কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

Howrah Kali Temple Theft: শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ওই মন্দিরের পুরোহিত পুজো করতে এসে দেখলেন সোনার গয়না, রুপোর গয়না সহ প্রণামী বাক্সের নগদ টাকা চুরি হয়ে গিয়েছে।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার কালি কুন্ডু লেনের একটি প্রাচীন কালী মন্দিরে (Kali Temple) বৃহস্পতিবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ওই মন্দিরের পুরোহিত পুজো করতে এসে বিষয়টি জানতে পারেন।

প্রণামীর নগদ বাক্স এবং রুপো ও সোনার গয়না মিলিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার চুরি

প্রাচীন এই কালীমন্দিরে দক্ষিণাকালীর সোনার গয়না, রুপোর গয়না সহ প্রণামী বাক্সের নগদ টাকা চুরি হয়। তবে মন্দিরের বাইরে সিসিটিভি থাকলেও মন্দিরের গর্ভগৃহে কোন সিসিটিভি না থাকায় চুরি ক্যামেরাবন্দি হয়নি। মন্দিরের গেটের তালা না ভাঙা হলেও পিছন দিকের জানলার ঘুলঘুলি ভেঙে মন্দিরে চুরি হয়। স্থানীয় বাসিন্দারা ব্যাটরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এর আগে বছর ৩০ আগে একবার মন্দিরের প্রণামী বাক্স চুরি হয়েছিল। সেক্ষেত্রে চুরির কিনারা হলেও এই ঘটনায় এখনও পর্যন্ত দুষ্কৃতিকে সনাক্ত করা যায়নি। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাকুড়তলা বারওয়ারির মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে, প্রণামীর নগদ বাক্স এবং রুপো ও সোনার গয়না মিলিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার চুরি হয়েছে। তবে সম্প্রতি হুগলি জেলাতেও একটি চুরি ঘটনা ঘটে।

আরও পড়ুন, 'উনি একা পাপের সঙ্গে যুক্ত নন', পার্থ-র কাছে বাকিদের নাম জানতে চাইলেন দিলীপ

সম্প্রতি হুগলি জেলাতেও মায়ের মন্দিরে একটি চুরি ঘটনা ঘটেছে

হুগলির চুঁচুড়া  পুরসভার ২৭ নম্বর ওযার্ডের দিয়ানজি বাগানের বড় কালী মন্দির থেকে চুরি যায় সোনা ও রুপো-সহ নগদ ছ'হাজার টাকা। মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি, চুরি দাওয়া অলঙ্কারের পরিমাণ প্রায় সাত ভরি।   বড় কালী মন্দিরের ঘটনা। চুরির খবর ছড়ানোর পর থেকেই এলাকায় তুমুল চাঞ্চল্য।স্থানীয়দের একাংশের অভিযোগ,  মাঝ রাতে ঘটনাটি ঘটেছে। নির্দিষ্ট করে বললে, চুরি হয়েছে সম্ভবত রাত দুটোর পর। মন্দিরের দায়িত্বে থাকা হারু ধারার দাবি, 'এর আগে আমাদের এখানে কোনও মন্দিরে চুরি হয়নি। কিন্তু হঠাৎ দেখা গেল আমাদের মন্দিরে মায়ের গলা থেকে সোনার হার, মাথার টিকলি, কানের দুল, নাকের নথ সব উধাও। এমনকী প্রণামির বাক্সটাও গায়েব।' মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ধারণা, কোনও দুষ্কৃতীই এর নেপথ্যে। বড় কালী মন্দিরে এত বড় চুরির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়দের আর্জি একটাই। যে কোনও ভাবে হোক দোষীদের শাস্তি দিক প্রশাসন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
Weather Updates: কলকাতায় ফের দুর্যোগের ইঙ্গিত? আবহাওয়া আরও খারাপ হবে আজ বিকেল থেকেই? পূর্বাভাসে কী বলা হয়েছে?
কলকাতায় ফের দুর্যোগের ইঙ্গিত? আবহাওয়া আরও খারাপ হবে আজ বিকেল থেকেই? পূর্বাভাসে কী বলা হয়েছে?
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live: অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?
অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget