এক্সপ্লোর

Bankura News: রোগ নিরাময়ের সুলুক সন্ধান, দুয়ারে চিকিৎসক পরিষেবা বাঁকুড়ায়

Duare Doctor: গ্রামের বাসিন্দারা রোগ নিরাময়ে ছুটে যায় বাঁকুড়া মেডিক্যাল কলেজে। এবার রোগীদের দরজায় এসে পৌঁছে গেলে বাঁকুড়া মেডিক্যালের চিকিৎসক দল।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দুয়ারে চিকিৎসক পরিষেবা বাঁকুড়ায় (Bankura)। চিকিৎসা পরিষেবা দিতে প্রত্যন্ত গ্রামের রোগীদের কাছে পৌঁছল বাঁকুড়া মেডিক্যাল কলেজের (Bankura Medical College) চিকিৎসক দল। বাঁকুড়ার জঙ্গলমহলের বারিকুল দেখল নিজের গ্রামে একদিনের মেডিক্যাল কলেজ। অভিজ্ঞ চিকিৎসক দলের কাছে থেকে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি জঙ্গলমহল।

দুয়ারে চিকিৎসক পরিষেবা: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে ৭০ কিমি দূরে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ ব্লকের প্রত্যন্ত গ্রাম বারিকুল। প্রত্যন্ত এই গ্রামের বাসিন্দারা রোগ নিরাময়ে ছুটে যায় বাঁকুড়া মেডিক্যাল কলেজে। এবার রোগীদের দরজায় এসে পৌঁছে গেলে বাঁকুড়া মেডিক্যালের চিকিৎসক দল। মঙ্গলবার সকালে শাল পিয়াল মহুয়ার জঙ্গলের রাস্তা ধরে বারিকুল পৌঁছয় বাঁকুড়া মেডিক্যালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। বারিকুল স্বাস্থ্য কেন্দ্রে অস্থায়ী ক্যাম্প করে মেডিসিন, নিউরো, হার্ট, চক্ষু, শিশু, স্ত্রী রোগ সহ ১৫ টি বিভাগের চিকিৎসা পরিষেবা দেন চিকিৎসকরা। টিকিট কেটে বিভিন্ন রোগের পরিষেবা পান স্থানীয়রা। শুধু চিকিৎসা পরিষেবা নয় এই পরিষেবার পাশাপাশি রক্ত পরীক্ষা, ইসিজি ও মেডিসিন পরিষেবাও দেওয়া হয় এদিনের দুয়ারে ডাক্তার শিবির থেকে। চিকিৎসক দল গ্রামে আসায় খুশি গ্রামবাসীরা। দুয়ারে ডাক্তার ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা পেয়ে ভীষণভাবে খুশি প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। স্থানীয় বারিকুল হাসপাতালে একজন চিকিৎসক নিয়মিত থাকার আবেদন করেছেন স্থানীয়রা।                                                                       

পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকায় অনেক সময় গ্রামীণ হাসপাতালগুলি থেকে রেফার করার অভিযোগ ওঠে। কখনও আবার চিকিৎসকের অভাবে সঠিক পরিষেবা না মেলার অভিযোগ ওঠে। চিকিৎসা ক্ষেত্রে বাংলার উৎকর্ষ কেন্দ্রগুলির অন্যতম এসএসকেএম হাসপাতাল। সেখানকার পরিষেবাই এবার প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল স্বাস্থ্য দফতর। প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য দফতরের উদ্যোগে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চলছে। এবার রাজ্যের প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শুরু হয়েছে ‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে রাজ্যে শুরু হয় 'দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার'। 

আরও পড়ুন: DA Agitation: বকেয়া ডিএ-র দাবিতে অব্যাহত আন্দোলন, কালিয়াগঞ্জ পুরসভায় কর্মবিরতি পালন

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget