এক্সপ্লোর

DA Agitation: বকেয়া ডিএ-র দাবিতে অব্যাহত আন্দোলন, কালিয়াগঞ্জ পুরসভায় কর্মবিরতি পালন

North Dinajpur News: মঙ্গলবার রাজ্য জুড়ে বেলা দুটো থেকে চারটে পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দু ঘণ্টার কর্মবিরতি ডাক দিয়েছে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বকেয়া ডিএ-র (DA Agitation) দাবিতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভায় দুই ঘণ্টার কর্মবিরতি পালন। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এদিন কর্মবিরতি পালন করেন তাঁরা। দুপুর ১২ টা থেকে দুটো পর্যন্ত এই কর্মবিরতি পালিত হয়। পুর কর্মচারীরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকায় বেলা দুটো থেকে চারটের পরিবর্তে বেলা বারোটা থেকে এই কর্মবিরতি পালন করা হয় বলে কালিয়াগঞ্জ পুর কর্মচারি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

দুই ঘণ্টার কর্মবিরতি পালন: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, অস্থায়ী কর্মিদের স্থায়ীকরণ এবং শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে কর্মী নিয়োগের দাবিতে মঙ্গলবার রাজ্য জুড়ে বেলা দুটো থেকে চারটে পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দু ঘণ্টার কর্মবিরতি ডাক দিয়েছে। সেই আন্দোলনে সামিল হয়েছে কালিয়াগঞ্জ পুর কর্মচারি সমিতি। এদিন বেলা বারোটায় আন্দোলনরত কর্মীরা পুরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আন্দোলনরত পুর কর্মী অসীম দাস জানিয়েছেন, কর্মচারী বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের জন্য সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত কর্মসূচিতে তাঁরা সামিল হবেন। আগামী ১০ মার্চ রাজ্য জুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনেও তারা সামিল হবেন বলে জানিয়ে দিয়েছেন।

অব্যাহত আন্দোলন: একদিকে বকেয়া ডিএ মেটানোর দাবি। অন্যদিকে, ডিএ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি ঘিরে দ্বিচারিতার অভিযোগ।প্রতিবাদে সংগ্রামী যৌথমঞ্চের ডাকে মঙ্গলবার, দুপুর দুটো থেকে দু'ঘণ্টার কর্মবিরতি পালন হল বিভিন্ন সরকারি অফিসে। ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশের দিন, সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেন অর্থমন্ত্রী। কিন্তু আন্দোলনকারীদের দাবি, সরকারি বিজ্ঞপ্তিতে ৬ শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আদতে সরকার ঘোষণা করেছে ৩ শতাংশ ডিএ। আগের ৩ শতাংশ ডিএ, নতুন ঘোষণার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সমর্থন করছে সিপিএমের রাজ্য সরকারি কর্মীদের সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি।যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে ২ ঘণ্টার কর্মবিরতির এদিন আংশিক প্রভাব পড়েছিল নবান্নেও। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে যৌথ সংগ্রামী মঞ্চের অবস্থান বিক্ষোভ এদিন ৩৩ দিনে পড়ল। অন্যদিকে, অনশন আন্দোলনের এদিন ছিল ১৯- তম দিন। ডিএ নিয়ে ১৫ মার্চ সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: Nawsad Siddique: জেলেই নৌশাদ, ১৩ মার্চ পর্যন্ত হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget