এক্সপ্লোর

Bankura News: জামিনে ছাড়া পাওয়ার পরেই শ্যুটআউট বাঁকুড়ায়! এখনও অধরা হামলাকারীরা

Bankura News Update: মঙ্গলবার দিনেদুপুরে বাঁকুড়ায় শুটআউটের ঘটনার পর, বুধবার ঘটনাস্থল থেকে পিস্তল উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার করার সময় লোডেড অবস্থায় ছিল পিস্তলটি।

কলকাতা: বাঁকুড়ায় শুটআউটের ঘটনায় এখনও অধরা হামলাকারীরা। মঙ্গলবার শুটআউটের পর, বুধবার ঘটনাস্থল থেকে পিস্তল উদ্ধার করল পুলিশ। শ্যুটআউটের সময় গাড়িতে থাকলেও, তারপর থেকেই খোঁজ মিলছে না সাদ্দামের। হামলার নেপথ্যে থাকতে পারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও, বক্তব্য শুটআউটে আহতের পঞ্চায়েত সদস্যা স্ত্রীর।

মঙ্গলবার দিনেদুপুরে বাঁকুড়ায় শুটআউটের ঘটনার পর, বুধবার ঘটনাস্থল থেকে পিস্তল উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার করার সময় লোডেড অবস্থায় ছিল পিস্তলটি। সকালে পিস্তলটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রাই। স্থানীয় বাসিন্দা অনন্ত শিট বলেন, “ওই যেখানে গাড়িটা দাঁড়িয়েছিল ওখান থেকেই পিস্তলটা পেয়েছে। কেউ বলছে ৬ রাউন্ড কেউ বলছে ৭ রাউন্ড গুলি চালানো হয়েছে।’’

যেখানে শুটআউটের ঘটনা ঘটে তার পাশেই একটি লোহার গেটে গুলির দাগ এখনও স্পষ্ট। মঙ্গলবার বাঁকুড়ার কেশিয়াকোলে শুটআউটের ঘটনা ঘটে। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্যসড়ক ধরে গাড়িতে ফিরছিলেন ছ'জন। বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল এলাকায়, ওই গাড়ি লক্ষ্য করে, পরপর কয়েক রাউন্ড চালায় মোটরবাইকে আসা দুই দুষ্কৃতী। গুলিতে জখম হন পূর্ব বর্ধমানের তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সাধারণ সম্পাদক নুর মহম্মদ শাহ, এবং গলসি পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী শেখ জিয়াবুল হক। কিন্তু হঠাৎ তাঁর স্বামীকে কেন গুলিবিদ্ধ হতে হল? চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। গুলিবিদ্ধের স্ত্রী ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য, নমিতা শেখ বলেন, “হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তৃণমূল তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে। প্রধান নিয়ে সমস্যাটা হয়েছিল। যেটা আমাকে বলেছিল প্রধান করব প্রধান করেনি তা নিয়ে আমাদের গোষ্ঠী একটা চলছিল।’’  তবে কি বাঁকুড়ায় শুটআউটের ঘটনার সঙ্গে পূর্ব বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্পর্ক আছে? যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে চায়নি তৃণমূল নেতৃত্ব। তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন,“এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নেই।’’

পুলিশ সূত্রে দাবি করা হয়, সাদ্দাম শেখ নামে জামিনে মুক্তি পাওয়া এক যুবককে নিতে, মঙ্গলবার পূর্ব বর্ধমান থেকে কয়েকজন বাঁকুড়ায় এসেছিলেন। শুটআউটের সময় গাড়িতে সাদ্দাম উপস্থিত থাকলেও পরে আর তার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু কে এই সাদ্দাম শেখ? পুলিশ সূত্রে খবর, সাদ্দাম শেখ ও তাঁর বাবা জঙ্গল শেখ পুলিশের খাতায় রীতিমতো দাগী আসামী। ২০১৫ সালে জঙ্গল শেখ কাটোয়া পুরসভার কাউন্সিলর হওয়ার পর থেকেই ছেলে সাদ্দামের বাড়বাড়ন্ত শুরু হয়। ২০১৬ সালে ২ টি খুনের মামলায় জেল হয় জঙ্গল শেখের। সেই মামলায় নাম ছিল ছেলে সাদ্দামেরও। ১ বছর পর গ্রেফতার করা হয় তাঁকেও। সপ্তাহখানেক আগে পুরুলিয়ার সংশোধনাগার থেকে ছাড়া পায় জঙ্গল শেখ। ছেলে সাদ্দাম ছাড়া পায় মঙ্গলবার। খুন, মাদকপাচার সহ একাধিক অভিযোগে সাদ্দামের নামে রয়েছে ২০ টি মামলা। জঙ্গল শেখের বিরুদ্ধে রয়েছে ৩০ টি মামলা। এদিন কাটোয়ায় সাদ্দাম শেখের বাড়িতে গিয়ে দেখা যায় তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে বাড়ি। বাঁকুড়ায় শুটআউটের কিনারা করতে একাধিক জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং।

আরও পড়ুন: East Burdwan: টোটোতে সজোরে ধাক্কা গাড়ির, মৃত্যু দুই যুবকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget