এক্সপ্লোর

East Burdwan: টোটোতে সজোরে ধাক্কা গাড়ির, মৃত্যু দুই যুবকের

Accident News: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাড়গ্রামে প্রতি বছরই ধুমধাম সহকারে মনসা পুজো হয়।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: গাড়ির ধাক্কায় (Road Accident)মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে ভাতার-মালডাঙ্গা রোডে নাসিগ্রামের হরিহর বটতলার কাছে। ঘটনায় মৃত্যু হয়েছে ভাতারের হাড়গ্রামের বাসিন্দা দেবদূত হাজরা এবং তাঁর মাসতুতো ভাই ব্রজকিশোর চৌধুরীর। ব্রজকিশোরের শক্তিগড় থানার ন'পাড়া এলাকার বাসিন্দা। 

মৃত্যু দুই যুবকের: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাড়গ্রামে প্রতি বছরই ধুমধাম করে মনসা পুজো হয়। মনসা পুজো উপলক্ষে হাড়গ্রামে দেবদুত হাজরার বাড়িতে এসেছিলেন তার মাসতুতো ভাই ব্রজকিশোর চৌধুরী ও তাঁর পিসতুতো ভাই বিশ্বজিৎ। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর দেবদূত, ব্রজকিশোরকে সঙ্গে নিয়ে বিশ্বজিৎকে নাসিগ্রামে বাড়ি পৌঁছাতে যায়। ফেরার পথে নাসিগ্রাম হরিহর বটতলার কাছে একটি গাড়ি তাঁদের টোটোটিকে ধাক্কা মেরে পালায়। 

ঘটনার খবর পেয়ে পৌঁছয় ভাতার থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় ব্রজকিশোর ও দেবদূতকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দেহ দুটিকে বুধবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেলের পুলিশ মর্গে। পাশাপাশি ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে ভাতার থানার পুলিশ।                                  

জাতীয় সড়কে দুর্ঘটনা: দিনকয়েক আগে জাতীয় সড়কে বেসরকারি বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। গত ১ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মড়ার চাতালের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। প্রচণ্ড গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে জাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দীঘা থেকে একটি বেসরকারি বাস যাত্রীদের নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সজোরে বাসটিকে ধাক্কা মারে। ঘটনার খবর পেতেই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের দাবি প্রচণ্ড গতিতে থাকা পিক আপ ভ্যানটির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে যাওয়া বেসরকারি বাসে ধাক্কা মারে ওই পিক আপ ভ্যান।                   

আরও পড়ুন: Kolkata News: কীভাবে মৃত্যু পড়ুয়ার? কসবার স্কুলে ফরেন্সিক বিশেষজ্ঞ ও ময়নাতদন্তকারী চিকিৎসকরা

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget