এক্সপ্লোর

Bankura News: প্রবল বর্ষণে সেতুর উপর দিয়ে বইছে শিলাবতী নদী ! যোগাযোগ বিচ্ছিন্ন হতেই ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

Bankura Flood Situation: প্রবল বর্ষণে ফুঁসছে শিলাবতী, চরম সমস্যায় নদী তীরবর্তী দক্ষিণের গ্রামগুলির কয়েক হাজার মানুষ

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: চলতি মরশুমে নিম্নচাপের জেরে ধারাবাহিক বৃষ্টিতে ফের জলের তলায় খাতড়া-বাঁকুড়া ভায়া বিবড়দা রাস্তার উপর হাড়মাসড়া সংলগ্ন শিলাবতী নদীর ইঁটাপোড়া সেতু।মঙ্গলবার সকাল পর্যন্ত ওই রাস্তা দিয়ে যানচলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে শিলাবতী নদীর জলস্তর বাড়তে থাকে, মুহূর্তের মধ্যে জলের তলায় তলিয়ে যায় সেতুটি। ফলে গন্তব্যে পৌঁছানোর আগেই আটকে পড়ে বেশ কিছু যানবাহন।

আরও পড়ুন, BJP কর্মী অভিজিৎ খুনের চার্জশিটে নাম ! হাইকোর্টে আগাম জামিনের আবেদন TMC বিধায়ক পরেশ ও দুই কাউন্সিলরের

 এমনকি নদী তীরবর্তী দক্ষিণের গ্রাম গুলির কয়েক হাজার মানুষ চরম সমস্যায়। এছাড়াও মহকুমা শহর খাতড়ার সঙ্গে তালডাংরা ব্লক এলাকার একটা বড় অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট এলাকার মানুষ জানিয়েছেন। এই মুহূর্তে প্রশাসনের তরফে শিলাবতী নদীর ইঁটাপোড়া সেতু দিয়ে যানচলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। 

প্রসঙ্গত, ভারী বৃষ্টিতে ভাসছে জেলা, ফের মুখ্যমন্ত্রীর নিশানায় DVC। মুখ্যমন্ত্রী বলেন, 'অতি বৃষ্টির জেরে দুর্ভোগে মানুষ। নিচু এলাকায় থাকা বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরান। জেলা প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণ মজুতের নির্দেশ দিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, বর্ষায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা রুখতে সতর্কতামূলক প্রচার করতে হবে', পাশাপাশি তিনি আরও বলেন,' ঘাটাল মাস্টার প্ল্যান চালু হলে বহু মানুষ উপকৃত হবে। DVC জল ছাড়ছে, পরিস্থিতির দিকে নজর রাখুন জেলাশাসকরা। প্লাবিত এলাকায় নজরদারি চালাবে বিশেষ টিম।'

সমস্যাটা এই বছরের নয়। প্রায় প্রতিবছরই এই ছবি ফিরে আসে বাংলায়। ভেসে যায় রাজ্যের একের পর এক গ্রাম। অতীতে বহুবার 'ম্যান মেড বন্যার' তত্ত্ব তুলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুলে DVC-কে কড়া আক্রমণ করেছেন আগেও বারবার। তবে
মুখ্যমন্ত্রী এদিন একটি সমাধানেরও বার্তা দিয়েছেন ডিভিসিকে।

তিনি বলেন, ''এবার বর্ষাটা একটু আগে শুরু হয়েছে। এবং বর্ষাটা একটু বেশি হচ্ছে। বর্ষাটা ধারাবাহিকভাবে হচ্ছে। যার জেরে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে। বাংলা চিরকালই ভোগান্তির মুখে পড়ে। কারণ বাংলা হচ্ছে নদীমাতৃক দেশ। নদী-পুকুর-সাগর, আমরা এই জল ভরবার জন্য, প্রায় সাড়ে ৫ লক্ষের বেশি পুকুরও কেটেছি ইতিমধ্যে। জলটা কিন্তু অনেক পুকুর শোষণ করেছে। কিন্তু তা সত্বেও ডিভিসি, পাঞ্চেত, মাইথন-এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না। শুনছে না। এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে, খননের কাজ শুরু করতে। কারণ আমি যতদূর জানি, ডিভিসিতে যদি খননের কাজটা হয়, তাহলে তারা আরও অধিকবেশি জল ধরতে পারে। '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget