এক্সপ্লোর

Bankura News: এনুমারেশন ফর্ম বিলি কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত বাঁকুড়ার পাত্রসায়র

WB SIR Row: অভিযোগ বিজেপির BLA-কে মারধর করে তৃণমূলের BLA। দিনভর সেই নিয়ে উত্তপ্ত হয়েছিল এলাকা। রাতে ফের সংঘর্ষ বাঁধে।

পূর্ণেন্দু সিংহ, তুহিন অধিকারী, বাঁকুড়া : এনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার পাত্রসায়র। গতকাল স্থানীয় হামিরপুর গ্রামে ফর্ম বিলি করতে যান BLO। তৃণমূল ও বিজেপি দুই দলের BLA-রা উপস্থিত ছিলেন সেখানে। অভিযোগ বিজেপির BLA-কে মারধর করে তৃণমূলের BLA। দিনভর সেই নিয়ে উত্তপ্ত হয়েছিল এলাকা। রাতে ফের সংঘর্ষ বাঁধে, তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির যুব মোর্চার সভাপতি ও তাঁর অনুগামীদের মারপিট হয় বলে অভিযোগ। দু'পক্ষের বেশ কয়েকজন আহত হন। সোনামুখীতে বিজেপি মণ্ডল চারের সভাপতি অনুপ ঘোষের উপরেও হামলা হয় বলে অভিযোগ। পাত্রসায়র থানার হাট কৃষ্ণনগরে বিজেপির যুব মোর্চার সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতেও হামলার অভিযোগ ওঠে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ করেছে ঘাসফুল শিবির। 

রাজ্যে SIR শুরু হয়ে গেছে। এনুমারেশন ফর্ম বিলি শুরু হতেই দিকে দিকে বিরোধী দলের বুথ লেভেল এজেন্টদের আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে আসছে। অভিযোগ, বুধবার হামিরপুর গ্রামে এনুমারেশন ফর্ম বিলির সময় BLO-র সামনেই বিজেপির BLA-কে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের BLA-র বিরুদ্ধে। রাতে রামনগর এলাকায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দু-দল। ঘটনাস্থলে গেলে বিজেপির সোনামুখী মণ্ডল ৪-এর সভাপতি অনুপ ঘোষকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতির বাড়িতেও হামলার অভিযোগ ওঠে। তৃণমূলের জেলা সভাপতি ও তাঁর অনুগামীরা চড়াও হন বলে অভিযোগ। ভাঙচুর করা হয় মোটরবাইকও। পাল্টা তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁকুড়ার পাত্রসায়রে। এই ঘটনার জেরে সোনামুখীতে বিজেপি মণ্ডল চারের সভাপতি অনুপ ঘোষের উপরেও হামলা হয় বলে অভিযোগ। 

বারুইপুরেও অশান্ত পরিস্থিতি 

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপির BLA-কে চড় মারার অভিযোগ উঠল স্থানীয় BLO-র বিরুদ্ধে। এরপর সেই BLA সহ দু'জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। BLA-কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও ২জন বিজেপি কর্মী। এক বিজেপি কর্মীর মাথায় গুরুতর চোট লেগেছে। বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি কর্মীরা। BLO সহ ১০ জনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ করেছেন সুরজিৎ বিশ্বাস। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget