এক্সপ্লোর

Bankura: গ্রামে 'সারপ্রাইজ ভিজিট', দলীয় কর্মীদের ক্ষোভের মুখে সায়ন্তিকা

Sayantika Banerjee:পঞ্চায়েত ভোটের আগে ভাগ-বাটোয়ারা নিয়ে শাসকদলের কোন্দল বারবার প্রকাশ্যে আসছে, কটাক্ষ করেছে বিজেপি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ায় সারপ্রাইজ ভিজিটে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গতকাল বাঁকুড়া ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত বিঘনা গ্রাম পঞ্চায়েত অফিসে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। প্রধানের সঙ্গে কথা বেরোনোর পর, সায়ন্তিকাকে ঘিরে দলীয় নেতাদের নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের প্রধানের বিরুদ্ধেও কাজ না করার অভিযোগ তোলেন দলীয় কর্মীদের একাংশ। অস্বস্তি ঢাকতে একে ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে ভাগ-বাটোয়ারা নিয়ে শাসকদলের কোন্দল বারবার প্রকাশ্যে আসছে, কটাক্ষ করেছে বিজেপি।

ক্ষোভের মুখে নেত্রী: 
পঞ্চায়েত পরিদর্শনে গিয়ে গ্রাম পঞ্চায়েতের পরিষেবা নিয়ে এবার দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকালে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়  বাঁকুড়া শহর লাগোয়া বিকনা গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে গেলে তাঁকে পঞ্চায়েতের পরিসেবাগুলির ক্ষেত্রে নানা অভিযোগ জানান স্থানীয় তৃণমূল কর্মী ও স্থানীয় বাসিন্দারা। সমস্যা রয়েছে স্বীকার করে সায়ন্তিকার দাবি সমস্যার সমাধান করা  হয়েছে। বিজেপির দাবি আসলে এটি তৃণমূলের গোষ্ঠীকোন্দলেরই বহিঃপ্রকাশ। 

বাঁকুড়া শহর লাগোয়া বিকনা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিভিন্ন সময় পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলি খতিয়ে দেখতে বিকনা গ্রাম পঞ্চায়েতে যান তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করে সায়ন্তিকা বেরিয়ে আসার সময় স্থানীয় বেশ কিছু তৃণমূল কর্মী ও স্থানীয় বাসিন্দা তাঁকে ঘিরে ধরে। এরপর পঞ্চায়েতের বিভিন্ন ধরনের শংসাপত্র পাওয়া সহ বিভিন্ন ধরনের পরিষেবা পাওয়া নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানান সায়ন্তিকাকে। স্থানীয়রা সায়ন্তিকাকে বলেন, বিভিন্ন শংসাপত্র ও অন্যান্য প্র‍য়োজনে গ্রাম পঞ্চায়েতে গেলেও পঞ্চায়েতের প্রধানকে পাওয়া যায় না। ক্ষোভের কথা শুনে স্থানীয় তৃণমূল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করার চেষ্টা করেন সায়ন্তিকা। পরে তিনি বলেন, সমস্যা রয়েছে। সেই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির দাবি এই ধরনের অভিযোগ শুধু বিকনা গ্রাম পঞ্চায়েতে নয় কমবেশি সব গ্রাম পঞ্চায়েতেই রয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এমন ঘটনা ঘটছে।

আরও পড়ুন: শুরু 'দুয়ারে পিজি' প্রকল্প, সবার প্রথমে কেশিয়াড়িতে                                                             

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget