এক্সপ্লোর

Bankura News: বাঁকুড়ায় ট্যাঙ্কারের জল খেয়ে হাসপাতালে ভর্তি মহিলা সহ ২০

Bankura News: ট্যাঙ্কারের জল খেয়ে বাঁকুড়ার খাতড়া মহকুমার অন্তর্গত সিমলাপালের লক্ষ্মীসাগরের দাস পাড়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ২০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পূর্ণেন্দু সিংহ, সিমলাপাল: ট্যাঙ্কারের জল খেয়ে অসুস্থ (ill) হয়ে হাসপাতালে ভর্তি হলেন বেশ কয়েকজন মহিলা সহ অন্তত ২০ জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) জেলার খাতড়া মহকুমার অন্তর্গত সিমলাপালের লক্ষ্মীসাগর দাস পাড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এবার গ্রীষ্মের মরশুমে স্থানীয় প্রশাসনের তরফে বেশ কিছুদিন ধরে লক্ষীসাগর গ্রামে ট্যাঙ্কারের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হচ্ছে। শনিবার ওই জল খেয়েই অসুস্থ হয়ে পড়েন দাস পাড়ার বেশ কয়েকজন। বমি ও পায়খানার উপসর্গ নিয়ে তাঁদের সিমলাপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর অসুস্থ তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিবারের লোকজনের দাবি, ট্যাঙ্কারের জল খেয়েই এই সমস্যা তৈরি হয়েছে। বেশ কয়েকজন শিশুও অসুস্থ, তাদের বাড়িতে রেখেই চিকিৎসা করা হচ্ছে। 

এদিকে স্থানীয় বিজেপি নেতা অনিরুদ্ধ ডাঙ্গুরিয়ার অভিযোগ, লক্ষীসাগর গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন রয়েছে। আছে বেশ কয়েকটি কলও। কিন্তু, তাতে জল পড়ে না। ভোটের আগে চমক হিসেবে ট্যাঙ্কারের মাধ্যমে দাস পাড়া গ্রামে জল সরবরাহ করা হচ্ছিল। আর সেই জল খেয়েই অন্তত ২০ জন অসুস্থ হয়েছেন।

আরও পড়ুন: Cyclone Remal: বিপর্যয়ের আশঙ্কা, দামোদর নদের বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের আশ্রয় শিবিরে সরাল প্রশাসন

অন্যদিকে লক্ষীসাগর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি ঝন্টু কোটাল বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হবে। একটি পাড়াতেই এই সমস্যা হয়েছে। অসুস্থরা প্রত্যেকেই যাতে ঠিকঠাক পরিষেবা পান তার ব্যবস্থা আমরা করছি।"

সিমলাপালের বিএমওএইচ ডাঃ রামাশিস টুডু বলেন, "১৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সম্ভবত জল থেকেই এই সমস্যা হতে পারে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব।"

বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ট্যাঙ্কারের জলে বিষাক্ত কিছু ছিল বলেই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অবিলম্বে ওই ট্যাঙ্কারের জল পরীক্ষা করে দেখার দাবিও তুলেছেন কেউ কেউ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangaon News: বিএসএফের বড় সাফল্য, ভারত-বাংলাদেশ সীমান্তে ১২ কোটির সোনার বিস্কুট সহ ধৃত পাচারকারী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
Annapurna Yojana: "ঝাড়ই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget