এক্সপ্লোর

Cyclone Remal: বিপর্যয়ের আশঙ্কা, দামোদর নদের বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের আশ্রয় শিবিরে সরাল প্রশাসন

Cyclone Remal: তারকেশ্বর ব্লকে দামোদর নদ সংলগ্ন এলাকায় কাঁচা বাড়িতে বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া ব্যবস্থা করেছে প্রশাসন। জনপ্রতিনিধিদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমনাথ মিত্র, তারকেশ্বর: শক্তি বাড়িয়ে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের (Bangladesh) পাশাপাশি পশ্চিমবঙ্গের (West Bengal) জেলাগুলিতেও। ইতিমধ্যে সমুদ্র ও নদী উপকূলবর্তী এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের বিভিন্ন আশ্রয় শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। বিমান পরিষেবা বন্ধ করার পাশাপাশি বাতিল করা হয়েছে অনেক লোকাল ও দূরপাল্লার ট্রেন। দিঘা, তাজপুর ও মন্দারমণি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সমুদ্র সৈকতে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। চারিদিকে মাইকিং করে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ। বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরাও নিজের নিজের এলাকায় থেকে মানুষের প্রয়োজনে আসার চেষ্টা করছেন। যাঁরা কাঁচা বাড়িতে থাকে তাঁদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

রবিবার সকালে এই একই দৃশ্য দেখা গেল হুগলি জেলার তারকেশ্বর ব্লকে। ওই এলাকার অন্তর্গত সন্তোষপুর, কেশবচক ও তালপুর পঞ্চায়েতের দামোদর নদের বাঁধ সংলগ্ন এলাকায় কাঁচা বাড়িতে বসবাসকারী একাধিক পরিবারকে আশ্রয় শিবিরে সরানো হচ্ছে। তারকেশ্বর ব্লকের সন্তোষপুর বিশালাক্ষী উচ্চ বালিকা বিদ্যামন্দিরে তৈরি হওয়া অস্থায়ী আশ্রয় শিবিরে সরিয়ে আনা হচ্ছে তাদের।

আরও পড়ুন: Bangaon News: বিএসএফের বড় সাফল্য, ভারত-বাংলাদেশ সীমান্তে ১২ কোটির সোনার বিস্কুট সহ ধৃত পাচারকারী

প্রশাসন সূত্রে জানা গেছে, তারকেশ্বর বিধানসভার ১৫টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৫টি শিবির খোলা হয়েছে রেমাল মোকাবিলায়।আশ্রয় শিবির গুলিতে ব্যবস্থা থাকছে শুকনো খাবার,পর্যাপ্ত পানীয় জল এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে বিকল্প আলোর ব্যবস্থা । এছাড়াও প্রত্যেক পঞ্চায়েত এলাকায় একটি করে বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত থাকবে এবং প্রতিটি পঞ্চায়েত রাতেও খোলা থাকবে। প্রতিটি এলাকার জন প্রতিনিধিদের সাধারণ মানুষের পরিষেবায় সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়।  

প্রসঙ্গত উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে এলাকাগুলিতে পরিস্থিতি খারাপ হবে সেখানে সাহায্য করার জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। বিদ্যুৎ বিপর্যয় হলে তা জানানোর জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে বিদ্যুৎ দফতরও।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Remal Cyclone Update: রেমাল-ধাক্কা সামলাতে হেল্পলাইন পুলিশের, বিদ্যুৎ-বিপর্যয়ের জন্যও চালু 'বিশেষ নম্বর'

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget