এক্সপ্লোর

Bankura: এবার বাঁকুড়াতেও প্রকাশ্যে 'দ্বন্দ্ব', কমিটি নিয়ে নিশানায় ব্লক সভাপতি

TMC Conflicts: দলের ব্লক সভাপতিকেই নিশানা করলেন জেলা সভাপতি। সরব হয়েছেন অঞ্চল সভাপতিও।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের পরে এবার বাঁকুড়া। ফের কমিটি গড়া নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের দ্বন্দ্বের ছবি। বাঁকুড়ার বড়জোড়ায় ব্লক সভাপতির ঘোষিত কমিটি বাতিল করল তৃণমূলের জেলা নেতৃত্ব। বাঁকুড়ায় ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের বিরোধ। দলের ব্লক সভাপতিকেই নিশানা করলেন জেলা সভাপতি। 

রবিবার বড়জোড়ায় নতুন ব্লক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ব্লক সভাপতি কালীপদ মুখোপাধ্যায়। ব্লক কমিটিতে ৪ জন সহ সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ৯ জন সম্পাদক ও ১৮ জন এক্সিকিউটিভ সদস্যকে স্থান দেওয়া হয়। এনিয়ে বড়জোড়ার ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বেলিয়াতোড়ের অঞ্চল সভাপতি সুকান্ত কর। সুকান্ত বলেন, 'ব্লক সভাপতি হওয়ার পর থেকই কারও সহ্গে আলোচনা করেন না।' এমনকী, জেলা সভাপতিও ব্লক সভাপতির বিরুদ্ধে সরব হয়েছেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অলক মুখোপাধ্য়ায় বলেন, 'কোনও আলোচনা না করেই তালিকা বানিয়েছেন ব্লক সভাপতি। রাজ্য নেতৃ্ত্বের নির্দেশ মানা হয়নি। এই কমিটি বাতিল করা হল।' তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি কালীদাস মুখোপাধ্যায় বলেন, 'জেলা সভাপতির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত। উনি কেন একথা বলছেন জানি না। তালিকা পাঠিয়েছি। নেতৃত্ব যা মনে করবে তাই হবে।'সম্প্রতি তৃণমূলের বাঁকুড়া জেলা কমিটি গঠন নিয়ে জেলা সভাপতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তালডাংরার বিধায়ক। আর এবার পঞ্চায়েত ভোটের আগে আরও একবার সামনে চলে এল বাঁকুড়ায় শাসক শিবিরের কোন্দল।  

আর তৃণমূলের কোন্দল সামনে আসতে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বলেন, 'এভাবেই দলটা শেষ হয়ে যাবে। ব্লক সভাপতি জেলা সভাপতিকে না জানিয়ে কমিটি করেছে।'

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ব্লক কমিটি ঘোষণা নিয়ে এবার সামনে এসে পড়ল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। শুক্রবার, তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা করেন চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের সভাপতি মহাদেব মল্লিক। নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে ঘনিষ্ঠদের কমিটিতে জায়গা করে দিয়েছেন, এই অভিযোগ তুলে দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন ব্লক সভাপতি। পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা সম্পাদক সূর্যকান্ত দোলই বলেন, 'ব্লকের অন্যান্য নেতৃত্বদের সাথে আলোচনা না করে মনমতো পছন্দের লোকেদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে দলের পুরানো নেতা কর্মীদের বঞ্চিত করে,নিজে একনায়কতন্ত্র কায়েম করার জন্যই এই ব্লক কমিটি গঠন।'

আরও পড়ুন: ডিএ জট কাটাতে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজ্যকে নতুন সময়সীমা কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget