এক্সপ্লোর

Calcutta High Court:ডিএ জট কাটাতে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজ্যকে নতুন সময়সীমা কলকাতা হাইকোর্টের

DA Agitation:ডিএ জট কাটাতে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজ্য সরকারকে নতুন করে সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। ১০ দিনের মধ্যে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের। 

সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ডিএ (DA Agitation) জট কাটাতে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজ্য সরকারকে (West Bengal Government) নতুন করে সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । ১০ দিনের মধ্যে কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসতে নির্দেশ কলকাতা হাইকোর্টের  ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের। 

ডিএ নিয়ে নয়া ডেডলাইন...
ডিএ বৈঠকে এবার নয়া 'ডেডলাইন' বেঁধে দিল আদালত। এবার ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হল রাজ্য সরকারকে। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনারে লাগাতার আন্দোলনে চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। বারবার আদালতের দ্বারস্থ হয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন। ১৭ এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারকে বৈঠকে বসতে নির্দেশ দেওয়া হয়েছিল। সময়সীমা বেঁধে দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মুখ্যসচিব, অর্থসচিব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদেরকে বৈঠকে বসতে নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। এই সময়সীমার মধ্যে ২ পক্ষের বৈঠক হয়নি। এরপর, সোমবার দ্রুত সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য রাজ্যকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি বলেন, 'শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মচারীদের মৌলিক অধিকার।' রাজ্য সরকারের তরফে বলা হয়, 'কর্মচারীদের তরফ থেকে ৫ জনের নাম দেওয়া হয়েছে। আমরা আলোচনায় বসতে প্রস্তুত।' দিন স্থির করে ১০ দিনের মধ্যে কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসবে রাজ্য, নির্দেশ দেয় আদালত। আলোচনায় বসার সময় কত মহার্ঘ্য ভাতা বকেয়া রয়েছে? এখানে কত পরিমাণে পরিমানে মহার্ঘ্য় ভাতা পাওয়া যায় সেগুলি সরকারকে মাথায় রাখতে হবে। কারণ কর্মচারীদের অভিযোগ এখানে তাঁরা শতাংশের হিসাবে একক সংখ্যার মহার্ঘ্য় ভাতা পান। যেখানে পাশের রাজ্যগুলিতে শতাংশের হিসাবে দুই অঙ্কের মহার্ঘ্য ভাতা পাওয়া যায়। মন্তব্য করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বকেয়া ডিএ-র দাবিতে এর আগে একাধিকবার কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তা নিয়ে সরকার ও কর্মচারীদের মধ্যে টানাপোড়েন কম হয়নি। এদিন পর্যবেক্ষণে টি এস শিবজ্ঞানম বলেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। আদালত আশা করে মামলা চলাকালীন কর্মচারীরা কর্মবিরতির পথে যাবেন না। হাইকোর্টের সোমবারের রায়ে খানিকটা হলেও আশাবাদী সরকারি কর্মচারী সংগঠন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, 'হাইকোর্টের রায়ে আমরা খুশি। সরকারকে বলা হয়েছে বসার জন্য। আমরা প্রথম থেকেই বসতে চেয়েছিলাম। আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলে আমরা আশা করছি।' ৮১ দিন ধরে ডিএ-র দাবি নিয়ে শহিদ মিনারের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আদালতের নির্দেশের পর রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে কি বেরিয়ে আসবে সমাধানের পথ? সেই দিকেই তাকিয়ে সব মহল।

আরও পড়ুন:বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget